“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ

দুর্বিন শাহ

দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।

  • শোনো রে মন

    • Sub Title: কোর্টে হইল তোমার নামে

    শোনো রে মন
    কোর্টে হইল তোমার নামে
    তররুপের অ্যাপলিকেশন
    ক্রিমিনিয়াল ফোর হান্ড্রেড নাইন
    ফোর টোয়ান্টি অ্যান্ড টু সেকশন।।

  • শোনো গো রাই সোহাগিনী

    • Sub Title: আর হইও না পাগলিনী

    শোনো গো রাই সোহাগিনী
    আর হইও না পাগলিনী
    আসবে তোমার শ্যামনগর
    কালিয়া গো।।

  • শোনো গো ললিতা সখি

    • Sub Title: তারে দিও আনিয়া

    শোনো গো ললিতা সখি
    তারে দিও আনিয়া
    বন্ধু প্রাণধন অন্ধের নয়ন
    কার প্রেমে রইল ভুলিয়া।।

  • শোন বলি নিষ্ঠুর কালা

    • Sub Title: তুই আমারে দিলে জ্বালা

    শোন বলি নিষ্ঠুর কালা
    তুই আমারে দিলে জ্বালা
    রাই অবলা সহিতে পারি না।।

  • শমন লইয়া পিয়ন খাড়া

    • Sub Title: আর কত দিন দেরি

    শমন লইয়া পিয়ন খাড়া
    আর কত দিন দেরি
    ও ভাই যাইতে হবে
    নিজ বাড়ি
    যে দিন আসবে যমের পুলা
    হাতে লইয়া দড়ি
    দেহে থইয়া প্রাণপাখি
    সে দিন যাবে উড়ি।।

  • সে বিনে প্রাণ যায় না গো রাখা

    • Sub Title: নিয়া প্রাণি গুণমণি

    সে বিনে প্রাণ যায় না গো রাখা
    নিয়া প্রাণি, গুণমণি
    মণিকোঠায় হলো অদেখা।।

  • শাহান শাহ নাম চিস্তিয়া

    • Sub Title: আজমির শহরে কেরামতি জোরে

    শাহান শাহ নাম চিস্তিয়া
    আজমির শহরে কেরামতি জোরে
    দ্বীনের নিশান দিলেন উড়াইয়া।।

  • সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি

    • Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি

    সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
    নুরে আলা গুলে লালা, সারে আলমের নবি।।

  • রূপের কন্যা লো

    • Sub Title: রূপ দেখে তোর আহা মরি মরি

    রূপের কন্যা লো
    রূপ দেখে তোর আহা মরি মরি
    কোন কারিগর গড়লো তোমায়
    ধন্য কারিগরি লো কন্যা
    কী সুন্দর তোর রূপের মাধুরী।।

  • রাত্র শেষে ডালে বসে

    • Sub Title: কোকিল কয় ডাকিয়া

    রাত্র শেষে ডালে বসে
    কোকিল কয় ডাকিয়া
    ঝিলমিল আকাশের বাতি
    প্রাণ উঠে কাঁদিয়া রে।।

  • রাই কেন তুই হইলে এমন

    • Sub Title: দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি

    রাই কেন তুই হইলে এমন
    দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি
    ফিরাইয়া একবার দেখ নয়ন।।

  • রাহমাতুল্লিল আল-আমিন

    • Sub Title: খাতামান নবিয়্যিন

    রাহমাতুল্লিল আল-আমিন
    খাতামান নবিয়্যিন
    নুর মোহাম্মদ সাল্লিওয়ালা।
    মরুর প্রান্তরে, বিষম তিমিরে
    আলোকে আঁধার নাশিলা।।

  • রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির

    • Sub Title: মাফ করো হে গুনাহ-খাতা আছি নতশির

    রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির।
    মাফ করো হে গুনাহ-খাতা, আছি নতশির।।

  • রাধে গো তোর চরণে বিনয়

    • Sub Title: মরণকালে দিও দেখা

    রাধে গো তোর চরণে বিনয়
    মরণকালে দিও দেখা
    যদি তোমার মনে লয়।।

  • রাধে গো তোমার কারণে

    • Sub Title: জ্বলে মরি প্রেমাগুনে

    রাধে গো তোমার কারণে
    জ্বলে মরি প্রেমাগুনে
    কলঙ্ক নাম, লোকের মুখে শুনি গো।।

  • রাধার মন্দিরে উদয় গো সখি

    • Sub Title: শ্যাম চিকন কালা

    রাধার মন্দিরে উদয় গো সখি
    শ্যাম চিকন কালা
    অমাবস্যার রাত্রে যেমন
    পূর্ণিমা উজালা গো সখি।।

  • রাধার কথা নাই কি তোমার মনে

    • Sub Title: রাধার বন্ধুয়া

    রাধার কথা নাই কি তোমার মনে
    রাধার বন্ধুয়া
    পাশরিলা বলো কোন পরানে।।

  • রাধা রাধা রাধা বলি সুর লাগিল

    • Sub Title: কানে আসি

    রাধা রাধা রাধা বলি সুর লাগিল
    কানে আসি
    ওই শুনো গো
    শ্যামচান্দে বাজায় বাঁশি।।

  • পূর্বের কথা ওগো রাধে

    • Sub Title: নাই তোমার স্মরণ

    পূর্বের কথা ওগো রাধে
    নাই তোমার স্মরণ
    প্রতিজ্ঞাতে বদ্ধ ছিলে
    ছাড়বে না থাকতে জীবন।।

  • প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ

    • Sub Title: তোমাকে দেখিব বলে সদায় মনে আকিঞ্চন

    প্রভু নিরঞ্জন কেমনেতে পাব শ্রীচরণ
    তোমাকে দেখিব বলে সদায় মনে আকিঞ্চন।।

  • প্রভু গো, তুমি দয়াময়

    • Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র

    প্রভু গো, তুমি দয়াময়
    তুমি দয়ার পাত্র, সৃজিয়া বিচিত্র
    জীবেরে দয়া করো সব সময়।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন