“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

সে বিনে প্রাণ যায় না গো রাখা
সে বিনে প্রাণ যায় না গো রাখা
  • Sub Title: নিয়া প্রাণি গুণমণি

সে বিনে প্রাণ যায় না গো রাখা
নিয়া প্রাণি, গুণমণি
মণিকোঠায় হলো অদেখা।।

ছল করে প্রেম বাড়াইয়া
মনপ্রাণ কাড়িয়া নিলো গো
রইল কোথায় লুকি দিয়া
সঙ্গেতে সুবল সখা।।

সুচিত্রা ললিতা দুইজন
করিয়া কতই নিবেদন গো
নিষ্ঠুর প্রেমে মজাইল মন
দেখাইয়া নয়ন বাঁকা।।

মনপ্রাণ করিয়া চুরি
লুকাইল কই বংশীধারী গো
উড়িয়া যাইতে নারি
বিধি না দিলো পাখা।।

সয় না প্রাণে মদনজ্বালা
আর নিষ্ঠুর বাঁশির জ্বালা গো
দুর্বিন শাহরই প্রাণ উতলা
দায় হলো গৃহে থাকা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 একি আইন নবী করল জারি
একি আইন নবী করল জারি

একি আইন নবী করল জারি

  • Sub Title: পাছে মারা যাই, আইন সাধ ভাসা তারি
 সাধন বিফল বরজখ বিনে
সাধন বিফল বরজখ বিনে

সাধন বিফল বরজখ বিনে

  • Sub Title: এখানে সেখানে বরজখ মূল ঠিকানা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন