“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: নুরে আলা গুলে লালা সারে আলমের নবি

সাহারাতে আঁধারেতে, উদিত ইসলাম রবি
নুরে আলা গুলে লালা, সারে আলমের নবি।।

আহাদ হতে আহাম্মদ দ্বিখণ্ড আদিকালে
আখেরাতে জীব তরাতে অবতীর্ণ ভুতলে
নুরিচাঁদ আমিনার কোলে বেহেস্তের ছায়াছবি।।

মরু সাহারার বাগে ফুটিল জান্নাতি ফুল
মধুর আশে ডালে বসে ডাকে ভ্রমরা বুলবুল
শেষ নবি হাবিবে রাসুল দোজাহানে যার খুবি।।

তৌহিদের বাণী লইয়া অবতীর্ণ ধরাতে
শাহাদত কলেমা শুনি বলে কচি মুখেতে
টের পাইল দুধ খাওয়াইতে ধাত্রী হালেমা বিবি।।

স্বর্গ হতে মর্তপুরে এলো জান্নাতি সংবাদ
ধর্মদ্রোহী মুর্শিকেরা গুনিল মহাপ্রমাদ
বাজিল ইসলামের নিনাদ বলে দুর্বিন শাহ কবি।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বন্ধু আয় আয়রে আয়

  • Sub Title: তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে
চামচা বলে- আমার নেতার বড়োই উদার মন

চামচা বলে- আমার নেতার বড়োই উদার মন

  • Sub Title: জনতা কয়- উদার হয় সে এলে নির্বাচন
পরশ লালসে অবশ আলসে

পরশ লালসে অবশ আলসে

  • Sub Title: ঢালিয়া পড়িতে আমারি অঙ্গে
রাধারমণ দত্ত

ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

  • Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
হাসন রাজা

তুমি যে ক্ষতি করলা আমার

  • Sub Title: তুমি যে ক্ষতি করলা আমার
মাইজভাণ্ডারী গান

দেখে যারে মাইজভাণ্ডারে

  • Sub Title: হইতেছে নুরের খেলা
মাইজভাণ্ডারী গান

ছল ক'রনা আর গুরু

  • Sub Title: তোমা না পাইলে আমার জীবন অসার
মাইজভাণ্ডারী গান

বল সখিরে কেমনে রাখিব এ জীবন

  • Sub Title: বিরহের অনলে হিয়া দহে সর্বক্ষণ
মাইজভাণ্ডারী গান

কলির পাপী উদ্ধারিতে

  • Sub Title: তান কাজের মূলাধার গাউছে মাইজভাণ্ডারীরে
কবিয়াল রমেশ শীল

প্রণমি চরণে দীনহীন সন্তানে

  • Sub Title: বিশ্বপতি তুমি পরম দয়াল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন