“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শোনো গো ললিতা সখি
শোনো গো ললিতা সখি
  • Sub Title: তারে দিও আনিয়া

শোনো গো ললিতা সখি
তারে দিও আনিয়া
বন্ধু প্রাণধন অন্ধের নয়ন
কার প্রেমে রইল ভুলিয়া।।

ঠেকাইল পিরিতে ফান্দে
ওই নিষ্ঠুর কালার চান্দে
ছাড়বে না বলিয়া
নিয়া মনপ্রাণ, হইয়া পাষাণ
কেন বা গেল ছাড়িয়া।।

মনে লয় তারে পাশরি
অন্তরে ভুলিতে নারী
উঠে রইয়া রইয়া
শ্যামলবরণ রূপের কিরণ
হৃদয়ে রাখছি লেখিয়া।।

যারে লাগে যার নয়নে
সে ছাড়া বুঝে না মনে
মরিবে ঝুরিয়া
দুর্বিন শাহ কয় আর কত সয়
জল হারা মীন গেছি হইয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বলি সব আমার আমার
বলি সব আমার আমার

বলি সব আমার আমার

  • Sub Title: কে আমি তাই চিনলাম না
না গো, এই যে ধুলা আমার না
না গো, এই যে ধুলা আমার না

না গো, এই যে ধুলা আমার না

  • Sub Title: তোমার ধুলার ধরার ‘পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে
 ও মন, দেখে শুনে ঘোর গেল না
ও মন, দেখে শুনে ঘোর গেল না

ও মন, দেখে শুনে ঘোর গেল না

  • Sub Title: কি করিতে কি করিলাম, দুগ্ধেতে মিশিল চোনা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন