“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ

দুর্বিন শাহ

দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।

  • কামনদীতে ডুব দিয়া

    • Sub Title: মইর না রে পাগল মনা

    কামনদীতে ডুব দিয়া
    মইর না রে পাগল মনা
    কামবশে থাক নদীর তটে
    যেদিন নদীর জোয়ার ছোটে
    নৌকা নিয়া সেদিন হও রওয়ানা।।

  • কামিনী সাপিনী জাতি

    • Sub Title: জাইনে তার রীতিনীতি

    কামিনী সাপিনী জাতি
    জাইনে তার রীতিনীতি
    ধারে কাছে যাইও না কেউ তোরা রে।।

  • কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা

    • Sub Title: দিলো এসে দেখা একটা পাখি

    কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
    দিলো এসে দেখা একটা পাখি
    ধরি ধরি বলে গেল পাখি চলে
    ভাবে বুঝি ছিল পরদেশি।।

  • কালায় কি প্রেম শিখাইল গো

    • Sub Title: ও সজনী

    কালায় কি প্রেম শিখাইল গো
    ও সজনী
    প্রেমিক জানে।।
    মায়া-ফাসি লাগাইল
    বিনা রশির বন্ধনে
    চুমুক যেমন লৌহদণ্ডে
    থাকে আকর্ষণে গো।।

  • কাল প্রেমে হলো না সুরিত

    • Sub Title: না জাইনে ঠেকেছি ফান্দে

    কাল প্রেমে হলো না সুরিত
    না জাইনে ঠেকেছি ফান্দে
    করিয়া দারুণ পিরিত।।

  • কাল হলো যামিনী রে

    • Sub Title: কান্দে রমণী

    কাল হলো যামিনী রে
    কান্দে রমণী
    যৌবনজ্বালা সার হইয়াছে
    কোকিলারই সুরে রে।।

  • কাজল বরণ পাখি

    • Sub Title: নিলে হরে আঁখি

    কাজল বরণ পাখি
    নিলে হরে আঁখি
    নিরলে বসিয়া কাঁদি
    তোমার আসার আশে বন্ধু রে।।

  • কাইন্দ না রাই পাগল হইয়া

    • Sub Title: হইয়া আসবে কালা গাঁথো মালা নিরলে বসিয়া

    কাইন্দ না রাই পাগল
    হইয়া আসবে কালা, গাঁথো মালা, নিরলে বসিয়া।।

  • কাইন্দ না রাই কমলিনী

    • Sub Title: ধৈর্য ধরো অন্তরায়

    কাইন্দ না রাই কমলিনী
    ধৈর্য ধরো অন্তরায়
    শ্যাম আনিতে যাব মথুরায়।।

  • কাইন্দ না রাই কমলিনী

    • Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া

    কাইন্দ না রাই কমলিনী
    পিরিতি করিয়া গেল ছাড়িয়া
    আসবে না শ্যামগুণমণি।।

  • কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে

    • Sub Title: দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো

    কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে
    দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো।।

  • কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া

    • Sub Title: আইল না শ্যাম কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো

    কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া
    আইল না শ্যাম, কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো।।

  • কদমতলায় বাজায় বাঁশি গো

    • Sub Title: ও তোর বন্ধু কালোশশী

    কদমতলায় বাজায় বাঁশি গো
    ও তোর বন্ধু কালোশশী
    জল আনিতে যাইও না রাধে
    লাগবে প্রেমফাঁসি।।

  • কাবার পাশে রঙিন বেশে

    • Sub Title: ফুটল গোলাপ ফুল

    কাবার পাশে রঙিন বেশে
    ফুটল গোলাপ ফুল
    ত্রিভুবনের ভ্রমর শুনে
    খুশবয়ে আকুল।।

  • যৌবন গাছে ফুল ধরেছে

    • Sub Title: ফুলে মধু ভরা

    যৌবন গাছে ফুল ধরেছে
    ফুলে মধু ভরা
    আইল না খাইল না
    আমার প্রাণের কালো ভ্রমরা রে।।

  • জন্ম নিলা নুরের নবি

    • Sub Title: আল্লার হাবিব নুরের ছবি

    জন্ম নিলা নুরের নবি
    আল্লার হাবিব নুরের ছবি।
    ইসলাম রবি উদয় আকাশে।।

  • জন্মে জন্মে অপরাধী

    • Sub Title: তোমারই চরণে রে

    জন্মে জন্মে অপরাধী
    তোমারই চরণে রে
    হায়রে আমারে নি আছে
    তোমার মনে।।

  • জগত জননী মাতা, ফাতেমা আমার

    • Sub Title: বিশ্ব দুলালী বেটি নবি মোস্তফার

    জগত জননী মাতা, ফাতেমা আমার।
    বিশ্ব দুলালী বেটি, নবি মোস্তফার।।

  • যদি যাবে সাধন পথে

    • Sub Title: ও যদি সাধন পথে

    যদি যাবে সাধন পথে
    ও যদি সাধন পথে
    মায়া বন্ধন করে ছেদন
    বসো যাইয়া কুম্ভকেতে।।

  • যদি দেখবে সে উজানি কল

    • Sub Title: জোয়ার-ভাটা পারঘাটাতে

    যদি দেখবে সে উজানি কল
    জোয়ার-ভাটা পারঘাটাতে
    একদিন চল
    মাসে মাসে জোয়ার আসে
    শহর-বাজার করে তল।।

  • যদি দেহ রাজ্যের ইলেকশনে

    • Sub Title: হবে উইনার

    যদি দেহ রাজ্যের ইলেকশনে
    হবে উইনার
    ভাব ভক্তি বিশ্বাসের তরে
    সাজাও নিয়া ক্যানভেসার।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন