“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

শোনো গো রাই সোহাগিনী
শোনো গো রাই সোহাগিনী
  • Sub Title: আর হইও না পাগলিনী

শোনো গো রাই সোহাগিনী
আর হইও না পাগলিনী
আসবে তোমার শ্যামনগর
কালিয়া গো।।

শ্যাম গিয়াছিল মথুরা
কুজার প্রেমে পড়ল ধরা
তোমার কথা রহিল ভুলিয়া
হবে তোমার বাঞ্ছাপূরণ
নিশিতে দিবে দরশন
রাধে গো, সাজাও শয্যা
বনফুল তুলিয়া গো।।

আতর-গোলাপ চুয়া-চন্দন
লং-এলাচি মনের মতন
রাখো এখন যতনও করিয়া
সাজাও শয্যা, গাঁথো মালা
বারণ হবে মদনজ্বালা
রাধে গো, প্রাণ জুড়াবে
চান্দমুখ দেখিয়া গো।।

ব্রজপুরে শ্যাম আসিবে
রাই কুঞ্জে আজ চাঁদ উঠিবে
মিলন হবে প্রেম আলিঙ্গন দিয়া
দুর্বিন শাহ কয় রাই কিশোরী
আসবে তোমার বংশীধারী
রাধে গো, দুঃখের নিশি যাবে
প্রভাত হইয়া গো।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ
কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ

কহ কহ প্ৰাণনাথ নিশির সংবাদ

  • Sub Title: কার কুঞ্জেতে বসিয়া বন্ধু কার পুরাইলায় সাধ
বন্ধু আয় আয়রে আয়
বন্ধু আয় আয়রে আয়

বন্ধু আয় আয়রে আয়

  • Sub Title: তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে
আমরা তারেই জানি তারেই
আমরা তারেই জানি তারেই

আমরা তারেই জানি তারেই

  • Sub Title: তারেই করি টানাটানি দিবারাতি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন