প্রভু গো, তুমি দয়াময়
তুমি দয়ার পাত্র, সৃজিয়া বিচিত্র
জীবেরে দয়া করো সব সময়।।তুমি সৃষ্টির স্রষ্টা, আমি কর্মনিষ্ঠা
জেনে পথভ্রষ্টা, পদে দেও আশ্রয়
আদ্যকাল অবধি, কত মহা অপরাধী
তোমার কৃপায়, কত ব্যাধি মুক্ত হয়।।দিয়া প্রেম ঝংকার, ঘুচাও মম অন্ধকার
হোক নামের সঞ্চার, আমার হৃদয়
তুমি অখণ্ডমণ্ডল, ব্যাপিত সকল
দণ্ডমুণ্ডধারী, সর্বশাস্ত্রে কয়।।পির-অলি-পয়গম্বর, যোগী-ঋষি-মুনিবর
নিতে তোমার খবর, আশার আশে রয়
কীট বৃক্ষ লতা, জীবজন্তু যথা
নিত্য নিত্য করো, সৃষ্টি স্থিতি লয়।।তৌরিত-জবুর-কোরান, বাইবেল-বেদ-পুরাণ
সর্বশাস্ত্রে প্রমাণ, তব জয় জয়
দাও হে দরশন, দুর্বিন শাহ অভাজন
ঘুচাও মায়া বাধন, করি গো বিনয়।।
প্রভু গো, তুমি দয়াময়
- Sub Title: তুমি দয়ার পাত্র সৃজিয়া বিচিত্র
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 17
বাউল গান এর নতুন প্রবন্ধ
আর তো কালার সে ভাব নাইকো সই
- Sub Title: সে না তেজিয়ে মদন, প্রেম-পাথারে খেলছে সদায় প্রেম-ঝাঁপই
ঐ শুনি গো মোহন বাঁশি
- Sub Title: মনোচোরায় বাজায় বাঁশি গৃহে থাকা দায় চি
রাধার মন্দিরে উদয় গো সখি
- Sub Title: শ্যাম চিকন কালা
কি সন্ধানে যাই সেখানে - মনের মানুষ
- Sub Title: মনের মানুষ যেখানে
ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই
- Sub Title: জন্মের মতো প্ৰাণনাথরে আবার দেখিয়া লই
মেরে সাঁইর আজব লীলা তা কেউ বুঝতে পারে
- Sub Title: বুঝতে পারে
বুঝি এল, বুঝি এল ওরে প্রাণ
- Sub Title: এবার ধর্ এবার ধর্ দেখি তোর গান
কালো মেঘের ঘটা ঘনায় রে আঁধার গগনে
- Sub Title: ঝরে ধারা ঝরোঝরো গহন বনে
এ কী লীলে মানুষ লীলে দেখি গোকুলে
- Sub Title: হবিনন্দ ঘোষের বাদা মাথায় নিলে
মোহনমুরালী কোন বনে বাজিল
- Sub Title: শ্রবণ সুরঞ্জিত বংশী নামামৃত
সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে
- Sub Title: আপনারে ফানা করে
কে যাবে গো আয় গউর প্রেমের বাজারে
- Sub Title: প্ৰেমরসের দোকান খুইলে নিতাই ডাকে আয়
বাংলা
English 
Comments