রাধার কথা নাই কি তোমার মনে
রাধার বন্ধুয়া
পাশরিলা বলো কোন পরানে।।বন্ধুয়া ও
যখন তুমি প্রেম করিলা
কতই আশা দিয়াছিলা
বলেছিলা ভুলবে না জীবনে
দাসখতে করিয়া স্বাক্ষর
আসিয়া মথুরানগর
রাধার প্রতি নিদয়া হইলা কেনে।।বন্ধুয়া ও
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে
সদায় রাধা পড়ে ঢলে
শয্যাগত হইল দিনে দিনে
এই কি তোর পিরিতের রীতি
প্রাণে মার নারী জাতি
কলঙ্ক নাম রহিল ভুবনে।।বন্ধুয়া ও
প্রেমপত্র নিয়া হাতে
আসিয়াছি মথুরাতে
যাবে যদি চল কুঞ্জবনে
বলে পাগল এ দুর্বিন শাহ
রাই মনে রইল আশা
পাবে দেখা মরণেরই দিনে।।
রাধার কথা নাই কি তোমার মনে
- Sub Title: রাধার বন্ধুয়া
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 189
বাউল গান এর নতুন প্রবন্ধ
সহে না মোর প্রাণে গো
- Sub Title: কালো বিষের প্রেম যাতনা
বন্ধু নি রে শ্যাম কালাসোনা
- Sub Title: দয়া নি রাখিবায় মোরো অধম জানিয়া
শ্ৰীচরণে ভিক্ষা চাই
- Sub Title: নয়ন তোল কথা বল গো রাধে জন্মের মতো দেখে যাই চি
শ্যামারূপ হেরিলাম গো কদম্বের তলে
- Sub Title: তুষের অনলের মত অঙ্গ মোর জ্বলে
সন্ধ্যাকালে বাজাও বাঁশি
- Sub Title: কালিয়ার সোনা গৃহকর্ম রাখি বাঁশি শুনতে পারি না ধু
নিখিল ব্রাহ্মাণ্ডে প্রতি দেহ ভাণ্ডে
- Sub Title: খেলিছ অখণ্ডে থাকিয়া একা
কুলমান আর যায় না রাখা
- Sub Title: সখী গো- কোন বনে বাজায়লো বাঁশি গোপীর মন করে উদাসী-
আইল না শ্যাম প্ৰাণবন্ধু কালিয়া
- Sub Title: বৃথা গেল জীবন আমার নিকুঞ্জ সাজাইয়া
আজি রসিকগণ রস সিন্ধু বহিল
- Sub Title: রসের তরণী আমার, রঙ তরঙ্গে ভাসিল
গাউছ ধনের প্রেম নদীতে
- Sub Title: বৃথা জীবন যায় গো চলি, খেলি চল কাল থাকিতে
যারে মন দিলে আর ফিরে আসে না
- Sub Title: এ মন তারে ভালবাসে না!
বাংলা
English