বৃহত্তর কুষ্টিয়া
বৃহত্তর কুষ্টিয়া: ইতিহাস, সংস্কৃতি ও শিল্পের প্রাণকেন্দ্র।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 84
বাংলার গ্রামীণ জীবন একসময় গড়ে উঠেছিল কৃষি, নদী, হাটবাজার, কারুশিল্প এবং পারস্পরিক সহযোগিতার ওপর ভিত্তি করে। গ্রামের মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাতেন গ্রামেরই বিভিন্ন পেশার মানুষ। কামার তৈরি করতেন লাঙলের ফাল, কাস্তে ও দা; কুমার বানাতেন মাটির হাঁড়ি-পাতিল; তাঁতিরা বুনতেন কাপড় ও গামছা; আর বাঁশ-বেতের কারিগরেরা তৈরি করতেন কুলা, ডালা, ঝুড়ি ও নিত্যব্যবহারের নানা সামগ্রী। সাপ্তাহিক হাটে এসব পণ্যের বেচাকেনা হতো, আর সেই হাটকে ঘিরেই জমে উঠত গ্রামের অর্থনীতি ও সামাজিক জীবন।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ দৌলতপুর
- পঠিত হয়েছেঃ 251
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি পরিচিত জনপদ আল্লারদর্গা। নামটি শুনলেই অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—এখানে কি কোনো মাজার বা দরগা রয়েছে? বাস্তবে বর্তমানে এখানে নামের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো বড় মাজার বা দরগা নেই। তবে আল্লারদর্গা নামটির পেছনে রয়েছে স্থানীয় ইতিহাস, সাধক আলম ফকিরকে ঘিরে প্রচলিত নানা কাহিনি এবং দীর্ঘদিনের লোকস্মৃতি।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ দৌলতপুর
- পঠিত হয়েছেঃ 294
মোঃ হযরত আলী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও শিক্ষাসেবী। দীর্ঘ প্রায় ৩৭ বছরের শিক্ষকতা জীবনে তিনি শুধু শ্রেণিকক্ষে পাঠদানই করেননি, বরং শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। তাঁর কাছে শিক্ষকতা ছিল কেবল একটি পেশা নয়—ছিল ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 7730
শহীদ খালেদ সাইফুদ্দীন (জন্ম: অজানা - মৃত্যু: ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাব প্রদান করে।
- বিস্তারিত
- লিখেছেনঃ মোঃ জামাল উদ্দিন
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 11601
আগা ইউসুফ (জন্মঃ- ১৯২৪ সালের ২৩শে এপ্রিল - মৃত্যুঃ- ২০০৩ সালের ৩০শে এপ্রিল):- ১৯৬০'এর দশকের মাঝামাঝি সময় থেকে প্রায় দুই দশকের মধ্যে তিনি তামাক ও তামাকজাত পণ্য থেকে শুরু করে কৃষি, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, ঔষধ শিল্প, ইঞ্জিনিয়ারিং, হিমাগার, পাটশিল্প, টেক্সটাইল, টিম্বার ও প্রকাশনার মতো অন্তত ২০টির মতো শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলে চমক লাগিয়ে দেন।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ কুমারখালী
- পঠিত হয়েছেঃ 4649
মৌলভী আফসার উদ্দিন আহমদ (জন্মঃ- ১৮৮৬ মৃত্যুঃ- ২৯শে জানুয়ারী ১৯৫৯ ইং) কুষ্টিয়া জেলার অন্যতম কৃতিসন্তান মৌলভী আফসার উদ্দিন আহমদ ১৮৮৬ সালে কুমারখালী থানার সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মাহতাব উদ্দিন আহমদ। তাঁর ভ্রাতা অবিভক্ত বাংলার বিখ্যাত মন্ত্রী মৌলভী শামসউদ্দিন আহমদের নাম নানা কারণে বিখ্যাত হলেও মৌলভী আফছার উদ্দিন আহমদের মত নিঃস্বার্থ কর্মী, বিপ্লবী রাজনৈতিক নেতা, মানব-দরদী সমাজ সংস্কারক ও অনলবর্ষী বক্তা এ জেলায় খুব কমই জন্মগ্রহণ করেছেন।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 4608
জোবেদা খানম (জন্ম:৫ মার্চ, ১৯২০ – মৃত্যু: ২৬ জানুয়ারি, ১৯৮৯) বাংলাদেশের একজন শিক্ষাবিদ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ শিশু একাডেমীর প্রথম পরিচালক এবং চেয়ারপার্সন তিনি ছিলেন। তিনি বাংলাদেশ মহিলা সমিতির ভাইস চেয়ারপারসন এবং চেয়ারপার্সনও ছিলেন।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 5616
রাজু আহমেদ (জন্মঃ- ১৯৩৯ - মৃত্যুঃ- ১১ই ডিসেম্বর ১৯৭২ ইং) ২৮ বৈশাখ ১৩৪৮ বঙ্গাব্দে কুষ্টিয়ার আমলাপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি শুধু একজন শক্তিমান অভিনেতা ছিলেন না, মুক্তিযোদ্ধা হিসেবে দেশমাতৃকাকে স্বাধীন করার প্রত্যয়ে অনবদ্য ভূমিকাও রেখেছিলেন অন্যদিকে ছিলেন একজন চিত্র শিল্পী।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 4991
১৮১৬ এবং ১৮১৯ সালের স্থানীয়ভাবে ফেরী ব্যবস্থাপনা ও রক্ষনাবেক্ষণ, সড়ক/ সেতু নির্মাণ ও মেরামতের জন্য বৃটিশ সরকার কর্তৃক কর ধার্যের আইন প্রণীত হয়। ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের পর দেশের অর্থনীতি ও আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটলে বৃটিশ সরকার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা উপলব্ধি করে এবং ১৮৭০ সালে বেঙ্গল চৌকিদারী আইন প্রণয়ন করে।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 5895
কানাই লাল শর্মা (জন্মঃ ৭ই নভেম্বর ১৯৩০ইং, মৃত্যুঃ ১৯শে আগস্ট ২০১৯ইং) কুষ্টিয়ার হাটস হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৃত অভিমুন্য শর্মা। প্রবীণ এ সাতারু পিছনে ফেলে আসা সাফল্য জড়িত দিনগুলির স্মৃতিচারন করতে যেয়ে বলেন, তার বয়স যখন ৫-৬ বছর। তখন একদিন তার বাবা নৌকায় করে গড়াই নদী পার হয়ে বাড়ী ফিরছিলেন। ঝড়ে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকে মারা যায়। সৌভাগ্য বসত কানাই লাল শর্মার পিতা অভিমুন্য শর্মা প্রাণে বেঁচে যান।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 16653
বাংলাদেশের সব চাইতে বেশী সুখী মানুষের বসবাস এবং ১৩তম বড় শহর কুষ্টিয়া শহর। সকল ফসল উৎপাদনে সক্ষম কুষ্টিয়ার মানুষ। নদী-নালা, খাল-বিল, হাওড়-বাওড় এবং বিভিন্ন জলাশয়ে ভরপুর কুষ্টিয়া অঞ্চল। আর এই কারণে মাছেও ব্যাপক সাফল্য দেখা যায়।
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বৃহত্তর কুষ্টিয়া
- পঠিত হয়েছেঃ 5865
খালিদ হোসেন (জন্মঃ- ৪ ডিসেম্বর ১৯৩৫ - মৃত্যুঃ- ২২ মে ২০১৯) ছিলেন একজন বাঙালি নজরুলগীতি শিল্পী এবং নজরুল গবেষক। তিনি নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য সুপ্রসিদ্ধ। তার ছয়টি নজরুলগীতির অ্যালবাম এবং ১২টি ইসলামী গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। সঙ্গীতের অবদানের জন্য ২০০০ সালে তিনি বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।
বাংলা
English