শোন বলি নিষ্ঠুর কালা
তুই আমারে দিলে জ্বালা
রাই অবলা সহিতে পারি না।।পাইয়া তোমায় ভালোবাসা
মনে করেছিলাম আশা
দুঃখের নিশি হবে অবসান
যৌবনেরই আষাঢ় মাসে
তুই বন্ধু রইলে বিদেশে
কার মুখে চাইয়া জুড়াইব প্রাণ
আসিলে যৌবনের শেষে
তোমার মন জুগাব কিসে
সে চিন্তায় প্রাণে বাঁচি না।।জানো তুমি পূর্বের কথা
যখন আমি ছিলাম সীতা
হরণ করে রাবণ বেঈমান
রাবণেরে করে সংহার
সীতাকে করিলা উদ্ধার
লোকের কথায় করো অপমান
পরীক্ষা দিলা আগুনে
তবু তোমার পাষাণ মনে
নির্বাস দিলে করে লাঞ্ছনা।।দ্বাপরেতে নিলে বাঁশি
তমালেরই ডালে বসি
নাম ধরিয়া গাইলে কত গান
শুনিয়া তোর বাঁশির ধ্বনি
আমি রাই অভাগিনী
মনপ্রাণ যৌবন করিলাম দান
প্রেমঋণে আছ বাঁধা
একদিন সার হবে কাঁদা
সেই চিন্তা মনে পড়ে না।।গেলে তুই মথুরাপুরী
পাইয়াছ কুজা নারী
রাধার প্রতি হইয়াছ পাষাণ
মনে কপট মুখে সাদা
রাধা তোমার অঙ্গের আধা
আয়ানেরে করলে আবার দান
বলে পাগল দুর্বিন শাহ
চাই না তোমার ভালোবাসা
কাল রূপ আর দেখিতে চাই না।।
শোন বলি নিষ্ঠুর কালা
- Sub Title: তুই আমারে দিলে জ্বালা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 152
বাউল গান এর নতুন প্রবন্ধ
দয়ার অবতার করুণা আধার
- Sub Title: মহিমা মহান, হয়ে কৃপাবান সত্যের সন্ধান জানাতে
বন্ধু রে-
- Sub Title: তোর দয়াল নামটি জগতে ঘোষণা
এসো আমার কুঞ্জবনে
- Sub Title: তোমার জন্য রাখিয়াছি, দিল্ কমলে মধু ভরি
গুরু, ভজন হইল না রে
- Sub Title: গুরুতে হয় নিষ্ঠারিতি বৈষ্ণবেতে না হয় মতি
আনোয়ার রাজা এক মহৎ লোক ছিলেন
- Sub Title: সাহিত্য সম্মেলন করার উদ্যোগ নিলেন
ভাবিস কেন মন কুভাবনা
- Sub Title: তুই আইলি একা যাবি একা তার জন্যে কেন আনাগোনা
বন্ধু দেখা দিয়ে মন নিয়ে
- Sub Title: তোমার অদর্শনে মন প্রাণ যায় যায়
অচেনা এক জংলা পাখি
- Sub Title: থাকে মাটির পিঞ্জিরায়
গুরুজিকো নাম জপরে মনুয়া
- Sub Title: গুরুজিকো চরণ মে বহুত মেওয়া হ্যায় নফর বনকে রেনা রে (মনুয়া)
খবর রাখনি
- Sub Title: উন্দুরে লাগাইছে শয়তানি
গুরুধন ভবাৰ্ণবে আমার জাগা কৈ
- Sub Title: নিজের জ্বালায় প্ৰাণ বাঁচেনা পরের জ্বালা কেমনে সই ধু
বাংলা
English