“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাত্র শেষে ডালে বসে
রাত্র শেষে ডালে বসে
  • Sub Title: কোকিল কয় ডাকিয়া

রাত্র শেষে ডালে বসে
কোকিল কয় ডাকিয়া
ঝিলমিল আকাশের বাতি
প্রাণ উঠে কাঁদিয়া রে।।

একে তো যৌবনজ্বালা
জুড়াব আমি রাই অবলা
বন্ধুহারা অনাথিনী
কেমনে রই একেলা রে।।

পায়ের নূপুর গলের মালা
নেও গো সখি তোরা
ব্রজপুরে থাকো সুখে
আমি রই মথুরা রে।।

পথহারা পথিকের মতো
দেখিব খুঁজিয়া
দুর্বিন শাহ কয় পাইলে তারে
দিব না ছাড়িয়া রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যে জন সাধকেরই মূল গোড়া
যে জন সাধকেরই মূল গোড়া

যে জন সাধকেরই মূল গোড়া

  • Sub Title: বে মুরিদ বে-তালিম সে-ত,ফিরছে সদায় বেদ ছাড়া
 গুরুর দয়া যারে হয় সেই জানে
গুরুর দয়া যারে হয় সেই জানে

গুরুর দয়া যারে হয় সেই জানে

  • Sub Title: যে রূপে সাঁই বিরাজ করে দেহ ভুবনে
যাওয়া-আসারই এই কি খেলা
যাওয়া-আসারই এই কি খেলা

যাওয়া-আসারই এই কি খেলা

  • Sub Title: খেলিলে হে হৃদিরাজা সারা বেলা
আমরা ঝরে পড়া ফুলদল
আমরা ঝরে পড়া ফুলদল

আমরা ঝরে পড়া ফুলদল

  • Sub Title: ভুলায়ে নিয়ে এল মায়াবী সমীরণে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন