রাই কেন তুই হইলে এমন
দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি
ফিরাইয়া একবার দেখ নয়ন।।বহুদিনের পরে দেখা ব্রজপুরে
আনন্দ বয় আজ হলো দরশন
বিধি ছিল বাদী এ জনম অবধি
কর্মের ফেরে নাকি হলো মিলন।।কাছেতে বসিয়া মধুমুখে হাসিয়া
প্রেমের জ্বালা করো গো বারণ
বহুদিনের দুঃখী শুন বিধুমুখী
দিয়া সে আঁখি হলো জ্বালাতন।।জ্বলে তব যাতনায় তমালেরই তলায়
কোকিলার স্বরে করি বাঁশিতে রোদন
সে দুঃখ মিটাব মিলন হলে তব
কাল কদম্ব কলি ফুটিবে এখন।।নয়ন তুলিয়া নয়ন পানে চাহিয়া
মধুমাখা স্বরে করো আলাপন
শাশুড়ি ননদী এসে দেখে যদি
দুর্বিন শাহ বলে নষ্ট করিবে মিলন।।
রাই কেন তুই হইলে এমন
- Sub Title: দিয়া মুখের হাসি আমায় ভালোবাসি
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 22
বাউল গান এর নতুন প্রবন্ধ
কি করিতাম তোরে রে পুষ্প
- Sub Title: রজনী প্ৰভাত হইল ভাসাইতাম সাগরে ধু
ধল গ্রামে প্রথম যখন হলো ধলবাজার
- Sub Title: বিভিন্ন ব্যবসা নিয়ে এলেন দোকানদার
আঁধারের লীলা আকাশে আলোকলেখায়-লেখায়
- Sub Title: ছন্দের লীলা অচলকঠিনমৃদঙ্গে
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
তুমি আমার কুদ্রতে কামাল
- Sub Title: তুমি আমার মূল দেবতা
মলিন মুখে ফুটুক হাসি, জুড়াক দু নয়ন
- Sub Title: মলিন বসন ছাড়ো সখী পরো আভরণ
মোহনমুরালী কোন বনে বাজিল
- Sub Title: শ্রবণ সুরঞ্জিত বংশী নামামৃত
গলার হার খুলিয়া নেও গো ও ললিতে
- Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে
হে মাধবী, দ্বিধা কেন, আসিবে কি ফিরিবে কি
- Sub Title: আঙিনাতে বাহিরিতে মন কেন গেল ঠেকি
আয় আয় রে পাগল, ভুলবি রে চল্ আপনাকে
- Sub Title: তোর একটুখানির আপনাকে
চিঁড়েতন হর্তন ইস্কাবন
- Sub Title: অতি সনাতন ছন্দে কর্তেছে নর্তন
বাংলা
English 
Comments