“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

রাধার মন্দিরে উদয় গো সখি
রাধার মন্দিরে উদয় গো সখি
  • Sub Title: শ্যাম চিকন কালা

রাধার মন্দিরে উদয় গো সখি
শ্যাম চিকন কালা
অমাবস্যার রাত্রে যেমন
পূর্ণিমা উজালা গো সখি।।

রস-রঙ্গে রাই-রঙ্গিনী গো সখি
হইয়াছে বেভোলা
রতিরঙ্গে প্রেমতরঙ্গে
শ্যামা মাহতায়ালা গো সখি।।

অঙ্গে পরৈন প্রিয় বসন গো সখি
শ্যামের গলে বনমালা
রাই অঙ্গে অঙ্গ মিশাইয়া
খেলে প্রেমখেলা গো সখি।।

এতদিনে বারণ হলো গো সখি
রাধার মদনজ্বালা
শুভক্ষণে শুভমিলন
নিশি-নিশাবেলা গো সখি।।

শ্রীপাদপদ্মে প্রাণ সঁপিলা গো সখি
অভোলা সরলা
দুর্বিন শাহ কয় সঙ্গে নিও
ওই মিলনের বেলা গো সখি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কাহারে মরম কহিব রে শ্যামের বাঁশি
কাহারে মরম কহিব রে শ্যামের বাঁশি

কাহারে মরম কহিব রে শ্যামের বাঁশি

  • Sub Title: যেমন মেঘের আশে চাতকিনীর হৃদয় বিদুরে রে চি
মানুষ তারে চিন রে ভাইবে দেখ
মানুষ তারে চিন রে ভাইবে দেখ

মানুষ তারে চিন রে ভাইবে দেখ

  • Sub Title: আট কুঠারী ষোল তালা মধ্যে হীরার দ্বার
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা
মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

মিটিল সব ক্ষুধা, তাঁহার প্রেমসুধা

  • Sub Title: সেথা যে কত লোক পেয়েছে কত শোক তৃষিত আছে কত ভাই

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন