শোনো রে মন
কোর্টে হইল তোমার নামে
তররুপের অ্যাপলিকেশন
ক্রিমিনিয়াল ফোর হান্ড্রেড নাইন
ফোর টোয়ান্টি অ্যান্ড টু সেকশন।।লোন-বন্ডে করে সিগনেসার
মহাজনের ঋণ করে স্বীকার
বিজনেস পারপাসে এবার
ভবে করে আগমন
গোডাউন ছিল ভরা
লাল জুয়াহের কতই হীরা
বডিগার্ড ছয়টা চোরা
ফন্দি আঁটে সর্বক্ষণ।।জুটিল দুইজন এজেন্টার
মদনানন্দ যৌবন সরকার
বিনামূল্য করে পাচার
হুইল শেইল বিবরণ
রমণীর কমল মার্কেটে
মাল বিকায় থেক পয়েন্টে
কেপিটেল শূন্য করে
যার তার পথে হয় গমন।।জ্ঞান দারগা খবর পাইল
জজকোর্টে এজাহার দিলো
ননবেইলয়েবুল ওয়ারেন্ট লইয়া
পুলিশ ঘুরে সর্বক্ষণ
ধরে নিবে করে অ্যারেস্ট
বিচারে পাবে না পয়েন্ট
অডিটে হবে অ্যাবসেন্ট
পুঞ্জিহারা নন-পারসন।।ব্যাংক বেলেঞ্চ নাই রে টাকা
অ্যাডভোকেট যাবে না রাখা
হিয়ারিংয়ে হবে পাক্কা
লাইফ লঙ কনভিকশন
মুর্শিদকে ব্যারিস্টার ধরো
হাইকোর্টে আপিল করো
ভক্তি থাকলে মুক্তি পাবে
দুর্বিন শাহ কয় মন আমার।।
শোনো রে মন
- Sub Title: কোর্টে হইল তোমার নামে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 149
বাউল গান এর নতুন প্রবন্ধ
কদমতলে বংশীধারী
- Sub Title: ও নাগরী জলের ছাইলে দেখবে তায়-
যদি পার হতে তোর মন থাকে পথিক
- Sub Title: যা রে, খেয়া ঘাটের পাটনি এসেছে
কেন বঞ্চিত হব চরণে
- Sub Title: আমি কত আশা ক’রে ব’সে আছি
হে অবোধ মন ত্রিলক্ষ ভুবন
- Sub Title: দৃষ্টি বন্দি মাত্র সার
গৌরচান দয়া কর দেখি
- Sub Title: তুমি পতিত পাবন তোমার নামে উদ্ধারিবে নাকি
বন্ধু আও আওরে-দরশন দিয়া
- Sub Title: অবলার পরান দেও শীতল করিয়া ধু
আমার মন মজিল গো সই কাল চরণে
- Sub Title: আর নীলাম্বরী পীতধড়া হাতে বাঁশি মাথে চূড়া
যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
- Sub Title: মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে
ও কী ও বন্ধু
- Sub Title: কোন দিন আসিবেন বন্ধু
যেখানেই যাও ভালো থেকো
- Sub Title: সুখেই নাহোক দুঃখে আমায় ডেকো
রাখ কি মার এই দয়া কর
- Sub Title: থাকি না যেন তোমারে ভুলিয়া
বন্ধু নিদারুণ শ্যাম তোমারে
- Sub Title: তুমি আমার নয়নমণি তুমি অনুপম
বাংলা
English