“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ

দুর্বিন শাহ

দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।

  • আছে নিরাকারে খোদা

    • Sub Title: আছে নিরাকারে

    আছে নিরাকারে খোদা
    আছে নিরাকারে
    আদমের কলবে রইয়া
    দেখা দেয় না আদমেরে।।

  • এ কোমল পরানে সই গো

    • Sub Title: জ্বালা পোড়া সয় না

    এ কোমল পরানে সই গো
    জ্বালা পোড়া সয় না
    আমি যার পাগল তারে না পাইলে
    কারে কই মনের বেদনা।।

  • এ বিশ্ববাসী পাপতাপনাশী

    • Sub Title: পারের তরণী নবিজি আমার

    এ বিশ্ববাসী পাপতাপনাশী
    পারের তরণী নবিজি আমার।।

  • এ বিশ্ববাগানে দেখিতেছ যদি

    • Sub Title: রহিয়াছ কেন গোপনে

    এ বিশ্ববাগানে দেখিতেছ যদি
    রহিয়াছ কেন গোপনে।
    বিভিন্ন ভাষায় শব্দ শোনা যায়
    দেখি না কেন নয়নে।।

  • এ বিশ্ব জুড়ে প্রতি ঘরে তবু

    • Sub Title: নামের ব্যাখ্যা শুনিতে পাই

    এ বিশ্ব জুড়ে প্রতি ঘরে তবু
    নামের ব্যাখ্যা শুনিতে পাই।।

  • ওগো এলাহি তোমার মতো দরদী নাই

    নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই

    ওগো এলাহি তোমার মতো দরদী নাই
    নাম স্মরণে ঘোর নিদানে চরণ ভিক্ষা চাই।।

  • বন্ধু যদি হইতো নদীর জল

    পিপাসাতে পান করিয়া পুড়া প্রাণ করতাম শীতল

    বন্ধু যদি হইতো নদীর জল
    আমার, বন্ধু যদি হইতো নদীর জল
    পিপাসাতে পান করিয়া
    পুড়া প্রাণ করতাম শীতল।।

  • বাউল

    বাউল (Baul) একটি বিশেষ লোকাচার ও ধর্মমত। এই মতের সৃষ্টি হয়েছে বাংলার মাটিতে। বাউলকূল শিরোমণি লালন সাঁইয়ের গানের মধ্য দিয়ে বাউল মত পরিচতি লাভ করে। বাউল গান যেমন জীবন দর্শনে সম্পৃক্ত তেমনি সুর সমৃদ্ধ। বাউলদের সাদামাটা কৃচ্ছসাধনার জীবন আর একতারা বাজিয়ে গান গেয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ানোই তাদের অভ্যাস। ২০০৫ সালে ইউনেস্কো বিশ্বের মৌখিক এবং দৃশ্যমান ঐতিহ্যসমূহের মাঝে বাউল গানকে অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে ঘোষনা করে।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন