রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির।
মাফ করো হে গুনাহ-খাতা, আছি নতশির।।আছমাউল হুছনা তেরা, নিরানব্বই নাম
যে নামে যে ডাকে, তার পুরে মনস্কাম।
তুমি সৃষ্টির আঁধার, সাত্তার গাফফারতুমি জলিল জব্বার, তব মহিমা অপার
নিজ গুণে করো ক্ষমা, এলাহি কাদির।।পাহাড় ভাঙিয়া পারো, করিতে সাগর
জুলমাত কবরে পারো, বসাইতে শহর।
ভবলীলার অন্ত নাই, সৃষ্টি করে রাখো মারো
খাওয়াইলে খাই, তোমায় দেখিতে না পাই
এই ভবে পাঠাইলা মোরে, রাহি মুসাফির।।তাপস প্রভুর, যারা করে সাধনা
তোমাকে পাইতে সবার মনে বাসনা।
জ্ঞান শক্তি নাই মোর, আমি কি লইতে পারি
তোমারই খবর, তুমি ধ্যানের অগোচর
ক্ষমা পাইতে এ দুর্বিন শাহ, হুজুরে হাজির।।
রাহমানুর রাহিম তুমি, ছামিউন বাছির
- Sub Title: মাফ করো হে গুনাহ-খাতা আছি নতশির
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 16
বাউল গান এর নতুন প্রবন্ধ
আহাদে আহাম্মদ এসে নবি নাম তাই জানালে
- Sub Title: নবি যে তনে করিলেন সৃষ্টি সে তন কোথায় রাখিলে
আমরা খুঁজি খেলার সাথি
- Sub Title: ভোর না হতে জাগাই তাদের ঘুমায় যারা সারা রাতি
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
- Sub Title: সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে
গৌর প্রেম করবি যদি ও নাগরী
- Sub Title: কূলের গৌরব আর কোরনা
আপনি অবশ হলি, তবে
- Sub Title: উঠে দাঁড়া উঠে দাঁড়া ভেঙে পড়িস না রে
সোনা বন্ধে মোরে করিল উদাসী
- Sub Title: মনপ্রাণ কাড়িয়া নিল বন্ধে
সদর ঘরে যার নজর পড়েছে
- Sub Title: সে কি আর বসে রয়েছে
জয় জয় জয় হে জয় জ্যোতির্ময়
- Sub Title: মোহকলুষঘন কর’ ক্ষয় কর’ ক্ষয়
আছে যার মনের মানুষ মনে সেকি জপে মালা
- Sub Title: অতি নির্জনে সে বসে বসে দেখছে খেলা
প্রেমের প্রতিমা, অপার যার সীমা
- Sub Title: কে পারে মহিমা বুঝিবারে
কেনো ভ্রান্ত হওরে আমার মন
- Sub Title: ত্রিবেণী নদীর করো অন্বেষণ
বাংলা
English 
Comments