“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ

দুর্বিন শাহ

দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।

  • হায়রে পাগল মনা

    • Sub Title: প্রেম জিনিস বাজারে বিকায় না

    হায়রে পাগল মনা
    প্রেম জিনিস বাজারে বিকায় না।।

  • হায় রে বন্ধু

    • Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে

    হায় রে বন্ধু
    উচিত বিচার নাহি তোমার মনে
    আমি দাসী হইলাম দোষী
    তোর পিরিতের কারণে।।

  • হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত

    • Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত

    হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত।
    তোমারই উপরে ভেজি, হাজার মোনাজাত।।

  • হায় দুঃখ উঠে জ্বলিয়া

    • Sub Title: মুসলিমের পুত্রধন

    হায় দুঃখ উঠে জ্বলিয়া
    মুসলিমের পুত্রধন
    ছিল তারা দুইজন
    ঘটল বিড়ম্বন কুফাতে গিয়া।।

  • হান্নান মান্নান বন্ধু রে

    • Sub Title: সাত্তারও গাফফার

    হান্নান মান্নান বন্ধু রে
    সাত্তারও গাফফার
    রহিমও রহমান তুমি
    কোরানে প্রচার রে।।

  • হাবিব উল্লা যাহার নামটি

    • Sub Title: কোরানে প্রচার

    হাবিব উল্লা যাহার নামটি
    কোরানে প্রচার
    নিজ নুরেতে সৃজন করে
    দোস্ত বলেন পরোয়ার।।

  • গুণের ননদ লো- গুণের ননদ লো

    • Sub Title: তোর ভাই রইল বৈদেশে

    গুণের ননদ লো- গুণের ননদ লো
    তোর ভাই রইল বৈদেশে
    থুইয়া গেল, আর না আইল
    আমি রইলাম আসার আশে।।

  • গরিব নেওয়াজ নামটি

    • Sub Title: দয়াল খাজা মইনউদ্দিন

    গরিব নেওয়াজ নামটি
    দয়াল খাজা মইনউদ্দিন
    চকি দরবার দিলা যারে
    আপে এলাহি আলমিন।।

  • গরিব নেওয়াজ হজরত শাহজালাল

    • Sub Title: বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে

    গরিব নেওয়াজ হজরত শাহজালাল
    বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে
    কাফিরকে করিলা পয়মাল।।

  • গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছ কে ঘর

    • Sub Title: ও মন মাঝি রে-

    গহিন গাঙ্গের উজান পারে বেন্ধেছ কে ঘর
    ও মন মাঝি রে-
    নিষ্ঠুর বাবাজানরে পাইলে
    নিতে কইও নাইওরের খবর।।

  • গিরিধারী নাগর ওরে বংশীধারী

    • Sub Title: সারা নিশি রইলায় কার বাড়ি

    গিরিধারী নাগর ওরে বংশীধারী
    সারা নিশি রইলায় কার বাড়ি।।

  • ঘর বানাইলো রে মালিক মেস্তরি

    • Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি

    ঘর বানাইলো রে মালিক মেস্তরি
    ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি।।

  • এলো বসন্ত, কী জ্বালা জলন্ত

    • Sub Title: প্রাণকান্ত কেন এলো না

    এলো বসন্ত, কী জ্বালা জলন্ত
    প্রাণকান্ত কেন এলো না।
    মদনের অনলে, দুহিছে হৃদয়
    কবে যে কী হয়, জানি না।।

  • দুঃখ বুকে, কই না মুখে

    • Sub Title: করিয়া প্রচার প্রাণসখি গো

    দুঃখ বুকে, কই না মুখে
    করিয়া প্রচার, প্রাণসখি গো
    কালার সনে প্রেম করিয়া
    হলো সখি কলিজা আঙ্গার।।

  • দুঃখ বিনে আর সুখ হইল না

    • Sub Title: দুঃখেরই কপাল গেল না চিরকাল

    দুঃখ বিনে আর সুখ হইল না
    দুঃখেরই কপাল গেল না চিরকাল
    ঘটিল জঞ্জাল কী যন্ত্রণা।।

  • ডুবল জগৎ কাম নদীতে

    • Sub Title: নদীর তরঙ্গ দেখিয়া

    ডুবল জগৎ কাম নদীতে
    নদীর তরঙ্গ দেখিয়া
    মানুষ মরে ডুবিয়া
    পারে না বেহুঁশ কূলে উঠিতে।।

  • দমে দমে জপো রে মন

    • Sub Title: লা-ইলাহা ইল্লালাহ

    দমে দমে জপো রে মন
    লা-ইলাহা ইল্লালাহ।
    নামের পাছে নাম রহিয়াছে
    মোহাম্মদ রাসুলউল্লাহ
    লা-ইলাহা ইল্লালাহ।।

  • দোজাহানের কর্তা যিনি নুর নবি আমার

    • Sub Title: আদি যুগে এশকে ভাগে নুরেতে সৃজন যাহার

    দোজাহানের কর্তা যিনি নুর নবি আমার
    আদি যুগে এশকে ভাগে নুরেতে সৃজন যাহার।।

  • ধরলে না অধরারে, ওরে পাগল

    • Sub Title: ধরলে না অধরা

    ধরলে না অধরারে, ওরে পাগল
    ধরলে না অধরা
    ধরবে যদি অধরারে
    বসত করো পাগলপারা।।
    লাহুত-জবরুত-নাছুতে
    খেলা করে কুদরতে
    চাও যদি তারে ধরিতে
    লও পিরের ইশারা।
    ক্বলব-রুহু-ছহর-খপি
    আছে ছয় সিতারা
    ছয় লতিফায় চাবি দিয়া
    নাছুতপুরে দেও পাহারা।।

  • ধরিয়া কাসেমের গলে

    • Sub Title: সখিনা কাঁদিয়া বলে

    ধরিয়া কাসেমের গলে
    সখিনা কাঁদিয়া বলে
    তোমায় রণে যাইতে দিব না রে।।

  • দেশে যাইবার সাড়া হলো

    • Sub Title: মনে লাগে ভয়

    দেশে যাইবার সাড়া হলো
    মনে লাগে ভয়
    হাড্ডি-চামড়া সার হইয়াছে
    লাঠি দিয়া চলতে হয়।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন