দুঃখ বুকে, কই না মুখে
করিয়া প্রচার, প্রাণসখি গো
কালার সনে প্রেম করিয়া
হলো সখি কলিজা আঙ্গার।।ও সখি গো-
বিধি যা লিখল কপালে
মিটল না আমার
কোনো দেশে না পাই তালাশ
দেখা বন্ধুয়ার।।ও সখি গো-
দারুণ প্রেমের শেল গো সখি
বিন্ধিল আমার
প্রেমের জ্বালায় অঙ্গ কালা
নয়নে বয় ধার।।ও সখি গো-
প্রেমের আগুন জলছে দ্বিগুণ
হৃদয়ের মাঝার
প্রাণ থাকতে হলো না দেখা
কান্দা মাত্র সার।।ও সখি গো-
প্রাণ যাবে মোর প্রেমজ্বালাতে
হইয়া বেকারার
দুর্বিন শাহর মরণকালে
চরণ দেখাইও একবার।।
দুঃখ বুকে, কই না মুখে
- Sub Title: করিয়া প্রচার প্রাণসখি গো
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 135
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্ৰীদাম তুই জানিয়া আয় রে ভাই
- Sub Title: কি সুখেতে আছে আমার কমলিনী রাই ধু
মান ভাঙো রাই কমলিনী চাও গো নয়ন তুলিয়া
- Sub Title: কিঞ্চিৎ দোষের দোষী আমি চন্দ্রার কুঞ্জে গিয়া
প্ৰেম কইরে প্রাণ কান্দাইলায় আমার গো
- Sub Title: ওয় গো বিনোদিনী
চল সখী রঙ্গ হেরি মিথিলা ভুবন
- Sub Title: আসিয়াছইন রামচন্দ্র কৌশল্যা নন্দন
ঐ বাজে কুলনাশার বাঁশি
- Sub Title: বাঁশি শুনিয়া শ্রবণে মন কইলা উদাসী গো চি
গৌর নিতাই উদয় নদীয়ায়
- Sub Title: কাঁচাসোনা গৌর বরন ভাইর ভাবে কানাই বলাই চি
ঝিলিমিলি, ঝিলিমিলি, করে তাঁর বদনে
- Sub Title: কেমনে মিলি কেমনে মিলি খাইল দুই নয়নে
মনে বাবলা পাতার কষ লেগেছে
- Sub Title: উঠবে কী আর সাবানে
দয়াল নাম শুনিয়া
- Sub Title: আশায় আছি চাইয়া
প্রেম করা কি সকলে জানে
- Sub Title: প্রেমের আছে একটা ওজন
উদয় চৈতন্যচান্দ সুরধুনী তীরে
- Sub Title: ভাসাইল গৌরদেশ রাধাপ্রেমনীরে
মইতো আপনা পিতামকা যোগীন
- Sub Title: আপে ভুলে ভাবমেঁ বৈরাগীন বনি হোঁ
বাংলা
English