“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি

ঘর বানাইলো রে মালিক মেস্তরি
ঘরের ভিতরে রইয়া করে লুকোচুরি।।

মন রে-
এক বিন্দু দিয়া পানি
বানাইয়াছো ঘর
দুই শ ছয়টা খাম্বা দিছে
সেই ঘরের ভিতর
আট বাঁক বারো বোরুজ
চোদ্দো রিকাব দিয়া
আট কুঠুরি নয় দরজা
দিয়াছে সাজাইয়া
ও মন, ঘর বানাইলো রে।।

ও মন রে-
সাত সমুদ্র তেরো নদী
এই ঘরেতে আছে
আকাশ জমি বেহেস্ত দোজখ
ভিতরে রহিয়াছে
বেহেস্ত দোজখের কাছে
শ্রীকুলার বাজার
সে বাজারে বসত করে
ঘরের জমিদার
ও মন, ঘর বানাইলো রে।।

মন রে-
চাইর কুতুব ষোলো প্রহরী
দেয় তারে পাহারা
আগ দুয়ারে মূল মহাজন
করে ঘুরাফিরা
সিদরাতুল মুনতাহাপুরী
মগজেরই ধারে
রফরফ ছোয়ারী সদায়
আশা যাওয়া করে
ও মন, ঘর বানাইলো রে।।

মন রে-
ললাটেরই নিচে আছে
আবে-হায়াত নদী
জলের নিচে দুইটি বাত্তি
জ্বলছে নিরবধি
ক্বলব-রুহু ছহর-খপি
ডাইনে বামে রয়
চব্বিশ হাজার ছয়শত ধারা
দিনে-রাইতে বয়
ও মন, ঘর বানাইলো রে।।

মন রে-
কামনদীর দক্ষিণ ধারে
ত্রিবেণীর বাজার
সেই বাজারে যাইতে পারে
ভাগ্যে আছে যার
বাজারে মানুষ নাই
ঘর চালে চালে
অন্ধরা দেয় দোকান
খরিদ করে কালে
ও মন, ঘর বানাইলো রে।।

মন রে-
সেই ঘরেরই দুই ধারেতে
আছে দুই পাহাড়
পাহাড়েরই নিচে আছে
ঝরনা বেশুমার
বাহাত্তর হাজার নালায়
সদায় আসে জল
নাভিমূলে বসাইয়াছে
জলেরই দমকল
ও মন, ঘর বানাইলো রে।।

মন রে-
সাত পর্দার নিচে আছে
কুলুবিল মোমিন
সেই মোকামে বিরাজ করে
এলাহি আলামিন
সেই মোকামের চোদ্দো কোঠা
যদি দেখতে চাও
দুর্বিন শাহ কয় বর্‌জখ্‌ ধ্যানে
ঘরের ভিতর যাও
ও মন, ঘর বানাইলো রে।।

মন্তব্য যোগ করুন
কোন প্রকার অশ্লীল কমেন্ট করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাউল গান এর নতুন প্রবন্ধ

হাসন রাজা

আরে তোরে লইয়া করেন খেলা আমার ঠাকুর কানাইয়ে

  • Sub Title: কেমনে খেলা করো গো রাধে ভাগিনাকে লইয়ে
রাধারমণ দত্ত

আমার অবশ কৈল প্ৰাণী গো শুনিয়া বংশীধ্বনি

  • Sub Title: আমি জল সিচিয়া জলে গেলাম গো না শুইনে শাশুড়ির বাণী
দুর্বিন শাহ

সখি রে-

  • Sub Title: বুক ভরা দুঃখ রইল বন্ধু না আসিল
শাহ আব্দুল করিম

প্রাণসখি রে

  • Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
শাহ আব্দুল করিম

জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সাঁই

  • Sub Title: এ জীবনে যত দুঃখ কে দিয়াছে বল তাই
কবিয়াল রমেশ শীল

সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে - দ্বীন বন্ধুরে

  • Sub Title: সন্ধ্যা হলো ডাক দিলি না মোরে
মাইজভাণ্ডারী গান

কেবা হরি নিলরে

  • Sub Title: প্রেমের রসিক কানাই, মাইজভাণ্ডারী গাউসধন
কালো মেঘ জমেছে আকাশে

কালো মেঘ জমেছে আকাশে

  • Sub Title: এখনই অঝরে বৃষ্টি ঝরবে
রাধারমণ দত্ত

ললিতে, জলে গিয়াছিলাম একেলা

  • Sub Title: ডাকছে নাগরি শ্যাম-কালা
গা তোল, গা তোল, গিরিরাণী

গা তোল, গা তোল, গিরিরাণী

  • Sub Title: এনেছি, মা, শুভবানী
কবিয়াল রমেশ শীল

দেখা দিও প্রাণ বন্ধু আজ নিশিতে

  • Sub Title: উদাসীনি হলেম তোমার সোনা মুখের মধু হাসিতে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন