দোজাহানের কর্তা যিনি নুর নবি আমার
আদি যুগে এশকে ভাগে নুরেতে সৃজন যাহার।।সেই নুর খোদায় করিয়া সৃজন
দশটা অংশ বানায় শেষে
সাঁই নিরঞ্জন
আরশ-কুরশি-লওহ-কলম
চতুরাংশে হয় তৈয়ার।।চন্দ্র-সূর্য, বেহেস্ত-দোজখ হয়
আকাশ-পাতাল-হুর-পরি
ফেরেস্তা যত রয়
বেদ-বেদান্ত মতে কয়
সকলেই নুরের সঞ্চার।।একটা অংশে বানাইলেন ময়ূর
লা ইলাহার জিকির দিলেন
খোরাক সেই রুহু
সেদরাতুল একিনের উপর
ময়ূরটা বসায় সেবার।।শানে বরজক আয়না বানাইয়া
ময়ূরের সামনে যখন
দিলেন ধরিয়া
আয়নাতে সুরতে দেখিয়া
করে সেজদা পঞ্চবার।।সেইজন্য ভাই এই জগতে
পাঁচ অক্ত নামাজ নাজিল
করলেন কুদরতে
দুর্বিন শাহ কয় কাতরেতে
কে বুঝে লীলা তাহার।।
দোজাহানের কর্তা যিনি নুর নবি আমার
- Sub Title: আদি যুগে এশকে ভাগে নুরেতে সৃজন যাহার
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 32
বাউল গান এর নতুন প্রবন্ধ
কে এল ডাকে চোখ গেল
- Sub Title: ডাকে চোখ গেল ডাকে চোখ গেল
কোন্ মরমীর মরম-ব্যথা আমার বুকে বেদনা হানে
- Sub Title: জানি গো সেও জানেই জানে
সোনার মেয়ে! সোনার মেয়ে
- Sub Title: তোমার রূপের মায়ায় আমার
ধন্য মায়ের নিমাই ছেলে
- Sub Title: এমন বয়সে নিমাই
শ্যামের সনে রাই মিলিল গো মিলিয়া মিশিয়া
- Sub Title: তোরা দেখা গো আসিয়া
ছাড়িয়া না দিব বন্ধুরে ছাড়িয়া না দিব
- Sub Title: তুমি যদি ছাড় বন্ধুরে আমি না ছাড়িব
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে
- Sub Title: সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা
শাহজালাল বাবার দোয়াতে
- Sub Title: কত দুঃখাতাপা মহাপাপা গেল সুপথে
সখী, আর কত দিন সুখহীন শান্তিহীন
- Sub Title: হাহা করে বেড়াইব নিরাশ্রয় মন লয়ে
করিয়ে বিবির নিহার রাছুল আমার কৈ ভুলেছে রব্বানা
- Sub Title: জাত ছেফাতে দোস্তি করে, কেউ কারেও ভুলেতে পারেনা
এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি
- Sub Title: কারও কথা কেউ বলে না আমি একা হই কলঙ্কী
বাংলা
English 
Comments