ধরলে না অধরারে, ওরে পাগল
ধরলে না অধরা
ধরবে যদি অধরারে
বসত করো পাগলপারা।।
লাহুত-জবরুত-নাছুতে
খেলা করে কুদরতে
চাও যদি তারে ধরিতে
লও পিরের ইশারা।
ক্বলব-রুহু-ছহর-খপি
আছে ছয় সিতারা
ছয় লতিফায় চাবি দিয়া
নাছুতপুরে দেও পাহারা।।আক্কোল-বুদ্ধি-হুঁশ-ফাহাম
এ চারজনে করে কাম
তাদের সনে কুদরত উল্লা
করে লড়াচড়া।
আলিফ-লাম-হে অক্ষরে
তালা কুনজি ধরা
মীমের পেশে চাবি দিলে
খুলবে লাম আলিফের জোড়া।।কলিজায় রহমত অলি
ফেক গোশার থলি
দিলের ভিতর আক্কল আলী
করে ঘুরাফেরা।
নাভির চার-আঙুল নিচে
সাদা তিন কটরা
দুর্বিন শাহ কয় চাইয়া দেখ
তিনটা জিনিস আছে ভরা।।
ধরলে না অধরারে, ওরে পাগল
- Sub Title: ধরলে না অধরা
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 156
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার গউর নিতাই জগৎ ভাসাইলায় রে কোন্ কলে
- Sub Title: জগৎ ভাসাইলায় রে আমার প্রাণ হইরে নিলায় কোন্ কলে চি
কেন যে আসিলায় ভবে, মানুষ যদি হইলায় না
- Sub Title: মানুষ যদি হইলায় নারে পরের কার্য করলায় নারে
আমার প্রাণ ত বাঁচে না রে রসময়
- Sub Title: ওরে দয়া নি রাখিবায় বন্ধু জীয়নে মরণে রে ধু
মুর্শিদ তোমার নামের গুণে
- Sub Title: অকূলে ধরলাম পাড়ি
প্রাণে কী আগুন জ্বালালে
- Sub Title: চাঁদমুখে মধুর হাসি দেখাইয়া প্রাণ কেড়ে নিলে
পিরিতের কি এত যন্ত্রণা, আগে জানি না
- Sub Title: জানিলে তাহার পিরিতে আমি মজতাম না
হায় বড়পীর আব্দুল কাদের জিলানের জিলানী
- Sub Title: তোমারি নামের গুনে আগুন হয়ে যায় পানি
মাওলা তোমার আজব লীলা
- Sub Title: কারে হাসাও কারে কাঁদাও কারে কর বনবাসী
নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী
- Sub Title: কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
পল্লীগ্রামের কবি আমি পল্লীর গান গাই
- Sub Title: স্বাধীন দেশে শোষণমুক্ত সমাজ গড়তে চাই
হাবিব উল্লা যাহার নামটি
- Sub Title: কোরানে প্রচার
বাংলা
English