“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দেশে যাইবার সাড়া হলো
দেশে যাইবার সাড়া হলো
  • Sub Title: মনে লাগে ভয়

দেশে যাইবার সাড়া হলো
মনে লাগে ভয়
হাড্ডি-চামড়া সার হইয়াছে
লাঠি দিয়া চলতে হয়।।

কিছু নাই আমার
জগৎ-মাজার
দুটি চোখ মুজিলে
দেখি দুনিয়া আঁধার স্ত্রী-পুত্র-ধন
কেহ নয় আপন
অসময় পড়িলে ভবে
কেহ সঙ্গের সাথী নয়।।

মুখে নাই রুচি
কী খাইয়া বাঁচি
দাঁত পড়িল
চুল পাকিল
আর কয়দিন আছি
আপন স্ত্রী সে হইল বৈরি
আমাকে দুর্বল দেখিয়া
অন্য স্বামী ধরতে কয়।।

ছেলে কয়, বুড়া তুই
নষ্টের গোঁড়া
বসে বসে খেতে চাও
আমি হই সারা
আমি হলাম সিয়ানা
আমায় বিয়া করায় না
বুড়াকালে স্ত্রী নিয়া
একা গৃহ শুইয়া রয়।।

আপন মোদের ভাই
তারে খাওয়াই আর পরাই
অতি যত্ন করে সদাই
কাছে রাখতে চাই
ভাই বলে দাদা
ভাগ করো আধা
আমাকে দেখতে পারো না
আলাদা হইবার মনে লয়।।

সব হইয়াছে পর
গায়ে নিত্য আসে জ্বর
অগ্নি মন্দ ক্ষুধা
বন্ধ দেহ ঝরঝর
দেহ হলো নাশ
উঠে নানান জাতের কাশ
দুর্বিন শাহ কয় এত জ্বালা
আর কত অন্তরে সয়।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে

গৌর চাঁদ

  • Sub Title: কেন চাঁদের জন্য চাঁদ কাঁদে রে
বাদর বরখন
বাদর বরখন

বাদর বরখন

  • Sub Title: বিজুলী চমকন ঘোর
কোন্ সুদূর হতে আমার মনোমাঝে
কোন্ সুদূর হতে আমার মনোমাঝে

কোন্ সুদূর হতে আমার মনোমাঝে

  • Sub Title: বাণীর ধারা বহে- আমার প্রাণে প্রাণে
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো
শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

শ্যামরূপে নিয়ন হইরে নিল গো

  • Sub Title: ভুলিতে পারি না আমার কি জ্বালা হইল গো
যায় চলে সুখের বসন্ত
যায় চলে সুখের বসন্ত

যায় চলে সুখের বসন্ত

  • Sub Title: ঘরে নাই কালা প্রাণ হলো উতালা
গোলাপ ফুল ফুটিয়ে আছে
গোলাপ ফুল ফুটিয়ে আছে

গোলাপ ফুল ফুটিয়ে আছে

  • Sub Title: ফুলের মধু লুটিতে গিয়ে কাঁটার ঘা খাস নে
হেইরে গৌরচান্দ গো গেল কুলমান
হেইরে গৌরচান্দ গো গেল কুলমান

হেইরে গৌরচান্দ গো গেল কুলমান

  • Sub Title: তারে তিলেক মাত্র না হেরিলে বাঁচে না পরান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন