“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দমে দমে জপো রে মন
দমে দমে জপো রে মন
  • Sub Title: লা-ইলাহা ইল্লালাহ

দমে দমে জপো রে মন
লা-ইলাহা ইল্লালাহ।
নামের পাছে নাম রহিয়াছে
মোহাম্মদ রাসুলউল্লাহ
লা-ইলাহা ইল্লালাহ।।

ওয়াহাদাহু লা-শরিক যিনি
ছামিউন বাছির তিনি।
দেখে শুনে অন্তর্যামী
মাফি ক্বালবী গায়রুল্লাহ।।

নামের গুণে ঘোর নিদানে
উদ্ধারিলা কত জনে।
যার হুকুমে এ জাহানে
পয়দা এ খল কুল্লাহ।।

পাপ নাশিতে ধরার বুকে
নবি পাঠান ইহলোকে
তৌহিদের বাণী মুখে
নুর মোহাম্মদ সাল্লালাহ।।

আমি গোনাগারে চাহি
মিলাও দিদার ইয়া এলাহি।
দুর্বিন শাহ এ পথে রাহি
আশিকে ফানা ফিল্লাহ।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আমার সোনার হিন্দুস্থান
আমার সোনার হিন্দুস্থান

আমার সোনার হিন্দুস্থান

  • Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ

আশিকে সুলতান খাজা রাজাধিরাজ

  • Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন