হায় রে বন্ধু
উচিত বিচার নাহি তোমার মনে
আমি দাসী হইলাম দোষী
তোর পিরিতের কারণে।।যাহা ইচ্ছা করবে তুমি
লোকসমাজে কেবলমাত্র
দোষী হই আমি
হইয়া তুমি অন্তর্যামী
দেখো না কি নয়নে।।শান্ত প্রেমে মজিল যারা
বন্ধু নিয়া সুখী হইয়া
থাকে গো তারা
আমি তোমায় হইয়া হারা
বসে কাঁদি নির্জনে।।প্রেম না করে ছিলাম রে ভালো
তোর পিরিতে প্রাণ সঁপিয়া
লাঞ্ছনা হলো
কাঁদাইতে মনে ছিল
দেখা দিয়া স্বপনে।।যত পারো দাও আমায় কষ্ট
কষ্ট পাইয়া তব দুর্বিন শাহ
থাকবে সন্তুষ্ট
সর্বদুঃখ সাগরে মিষ্ট
আমি তুমি রইলে সামনে।।
হায় রে বন্ধু
- Sub Title: উচিত বিচার নাহি তোমার মনে
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 31
বাউল গান এর নতুন প্রবন্ধ
জান গে সেই রাগের করণ
- Sub Title: যাতে কৃষ্ণবরণ হলো গৌরবরণ
জুড়াতে প্ৰাণের জ্বালা ডাকি তোমায় মহাপ্ৰাণে
- Sub Title: প্ৰাণে ব্যথা প্ৰাণ পথে ডাকি শুনো নাকি মহাপ্ৰাণ ধু
আনন্দ-দুলালি ব্রজ-বালার সনে
- Sub Title: নন্দ-দুলাল খেলে হোলি
শোনো রে মন
- Sub Title: কোর্টে হইল তোমার নামে
পিরিতে আমার চাইলো না সখী কালিয়ার সোনা
- Sub Title: পিরিতে আমায় চাইলো না ধু
সুখময় ডাকিছে তোমারে রে প্ৰেমানন্দ
- Sub Title: সুখময় ডাকিছে তোমারে ধু
অকূলও দরিয়ারে মাঝি
- Sub Title: বাইয়া যাও বাইয়া যাও রে
জাতি কুল মান হারাইলাম যাহার লাগি
- Sub Title: সে নি হবে আমার দুঃখের ভাগী
আমার মন তো বসে না গৃহ কাজে
- Sub Title: সজনি গো
কে আমায় পাঠালে এহি ভাবনগরে
- Sub Title: মনের আঁধার হরা চাঁদ
আমার আপন খবর আপনার হয় না
- Sub Title: একবার আপনারে চিনলে পরে যাবে অচেনারে চেনা
শীতের হাওয়ার লাগল নাচন আম্লকির এই ডালে ডালে
- Sub Title: পাতাগুলি শির্শিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে
বাংলা
English 
Comments