“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গরিব নেওয়াজ হজরত শাহজালাল
গরিব নেওয়াজ হজরত শাহজালাল
  • Sub Title: বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে

গরিব নেওয়াজ হজরত শাহজালাল
বাবা এমন হইতে আসিয়া সিলেটেতে
কাফিরকে করিলা পয়মাল।।

বাবায় তুলেন কাফেরান করেন মুসলমান
উড়াইয়া দ্বীনের নিশান হইয়া খোশাল
বাবার মহিমা যত মুখে বলিব কত
আঁধারেতে যেন চন্দ্রে উজাল।।

রাজা গৌড়গোবিন্দ বেদ্বীনে মারিলা পরানে
নামের গুণে হইয়া বেহাল
নামে আজান দিলা সাততালা ভাঙিলা
শহর বসাইলা শানে জুল্লে-জাল্লাল।।

বাবার মহিমা অপার কতশত মাছ গজার
ইন্দিরার মাজার ঘরে পালে পাল
কবুতরের ধ্বনি শুনে শান্ত প্রাণি
আবে-জমজমের পানি আসে দুটা নাল।।

কত সোনার মাছ ভাসে ইন্দিরার পাশে
দেখো না এসে কুদরতের কামাল
কুয়ার পানি খাইয়া রোগী আরোগ্য হইয়া
গেল চলিয়া মনে হইয়া খোশাল।।

জৈন্তার পাহাড় হইতে জলের উপরেতে
পাথর ভাসাইয়া আপে আনিলা দয়াল
তুমি যে হজরত দেও আমায় মদত
দুর্বিন শাহ তব চরণের কাঙাল।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সাম্পানের গান
সাম্পানের গান

সাম্পানের গান

  • Sub Title: ওরে সাম্পানওয়ালা ভাই!
কি শুনি মধুর ধ্বনি গো সখী
কি শুনি মধুর ধ্বনি গো সখী

কি শুনি মধুর ধ্বনি গো সখী

  • Sub Title: কোন না নাগরে ধরিয়া অধরে এমন অমৃত নাম
ভুলো না মন কারো ভোলে
ভুলো না মন কারো ভোলে

ভুলো না মন কারো ভোলে

  • Sub Title: রাসুলের দিন সত্য মান ডাক সদাই আল্লা বলে
মনের মানুষ চিনলাম না রে
মনের মানুষ চিনলাম না রে

মনের মানুষ চিনলাম না রে

  • Sub Title: পেতাম যদি মনের মানুষ সাধিতাম তার চরণ ধরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন