“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ডুবল জগৎ কাম নদীতে
ডুবল জগৎ কাম নদীতে
  • Sub Title: নদীর তরঙ্গ দেখিয়া

ডুবল জগৎ কাম নদীতে
নদীর তরঙ্গ দেখিয়া
মানুষ মরে ডুবিয়া
পারে না বেহুঁশ কূলে উঠিতে।।

নদীর উজানে পাহাড়
কামেতে নাম তাহার
আসে রে জোয়ার
বিনা মেঘেতে।
জোয়ার দিলে ভাটা
পাড়ে লাগে ঘাটা
সাধু-ফকির যায়
লাই খেলিতে।।

যে হয় বেপারি
অতি তাড়াতাড়ি
নৌকাটি ছাড়ে
জোয়ার আসিতে।
ধরে নৌকা উজান
থাকিয়া সাবধান
জোয়ার ঠেলিয়া
যায় কিনারাতে।।

যখন উঠে তরঙ্গ
ধরি তিনটা রঙ
পানির লহরে চায়
পাড় ভাঙিতে।
যে হয় হুঁশিয়ার
হইয়া খবরদার
দুর্বিন শাহ কয়
পারে নৌকা বাঁচাইতে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যে ভাবো গোপী ভাবনা
যে ভাবো গোপী ভাবনা

যে ভাবো গোপী ভাবনা

  • Sub Title: সামান্য জ্ঞানের কাজ নয় সে-ভাব জানা
কোকিলা মানা করি তোরে
কোকিলা মানা করি তোরে

কোকিলা মানা করি তোরে

  • Sub Title: হৈছি আমি বন্ধুহারা আর ডাকিও না শোক স্বরে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন