হায়রে পাগল মনা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।যৌবন গাছে প্রেমের ফুল
ধরে কী সুন্দর
নিত্য নিত্য পান করে
সে প্রাণেরই ভ্রমর
বসন্তের সুবাতাসে
প্রেমের ফুল পড়ে খসে
পাইলে সে ফুল পাগল বেশে
হায়রে মাশুক দেওয়ানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।ওয়াস কুরুনী নামে একজন
ছিল প্রেমের মহাজন
নবিজির প্রেমে দিলো
মনপ্রাণ বিসর্জন
উহুদের ময়দানেতে
কাফেরের লড়াইয়েতে
নুর নবিজির দন্ত শহিদ
হয়েছিল একখানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।ওয়াস কুরুনী
এ খবর জানিতে পাইয়া
আপনার দন্ত সব
দিলো ফেলিয়া
মাশুকের দুঃখের দুঃখী
যার লাগিয়া কাঁদে আঁখি
ঘর বাড়ি ত্যাজ্য করে
জঙ্গলাতে ঠিকানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।নবিজির মরণের সময়
সবাইকে গেলেন বলে
কুরুনীকে আমার জোব্বা
দিও নিয়া সকলে
আছাবেরা জোব্বা নিয়া
মিশরে গেলেন চলিয়া
মানুষে কয় পাগলের খবর
আমরা বলতে পারব না
প্রেম জিনিস বাজারে বিকায় না।।জঙ্গলাতে গাছের তলে
পাইল রে সে দেখা
হায় নবি হায় নবি বলে
কাঁদছে একা একা
আসহাবেরা বলে তারে
ইমাম লও সুআদরে
তোমার মাশুক প্রিয় নবি
দান করলেন জোব্বাখানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।ওয়াস কুরুনী জিজ্ঞাস করে
দাও না পরিচয়
কোন নবির জোব্বাখানা তোদের হাতে রয়
তখনে কয় আসহাবেরা
নবিজির প্রেমের মরা
মরণকালে তোমায় তারা
দিয়া গেলেন নিশানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।ওয়াস কুরুনী বলে আমার
সন্দেহ হলো মনে
নবিজির আসহাবেরা
তোরা জানি কেমনে
নবিজির দন্ত শহিদ হলো
তোদের দন্ত কেমনে রইল
আসহাবেরা লজ্জা পাইল
জবাব দিতে পারল না
প্রেম জিনিস বাজারে বিকায় না।।জোব্বা নিয়া ওয়াস কুরুনী
হলো রওয়ানা
নবিজির রওজা দেখিতে
শহর মদিনা
পাও রেখে সিনা দিয়া
আপনি চলেন হাঁটিয়া
আহসাবেরা তাজ্জব হলো
বিষয় বুঝতে পারল না
প্রেম জিনিস বাজারে বিকায় না।।আসহাবেরা জিজ্ঞেস করে
দাও না বলিয়া
পাও থইয়া হাঁটো কেন
সিনাটা দিয়া
মাশুকের মোলাকাতে
যাইতে হয় আদবেতে
পাও দিয়া হেঁটে গেলে
আদব আমার রবে না
প্রেম জিনিস বাজারে বিকায় না।।সকলের মোহ গেল
এই কথা শুনিয়া
খাঁটি প্রেমিক মনে করে
যাও না দেখিয়া
পাগল দুর্বিন শাহ কয়
এমন প্রেমিক কয়জনা হয়
এইভাবে প্রেম করিলে
পাবে বন্ধের ঠিকানা
প্রেম জিনিস বাজারে বিকায় না।।
হায়রে পাগল মনা
- Sub Title: প্রেম জিনিস বাজারে বিকায় না
- বিস্তারিত
- লিখেছেনঃ সালেক উদ্দিন শেখ
- ক্যাটাগরিঃ বাউল সঙ্গীত
- পঠিত হয়েছেঃ 171
বাউল গান এর নতুন প্রবন্ধ
সে হইল গো নিষ্ঠুর কালিয়া
- Sub Title: সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো
আমি কিছু নয়রে ভাই আমি কিছু নয়
- Sub Title: আমি আমি বলি যে মাবুদই আল্লাহ হয়
জানলে কি আর প্রেম করিতাম
- Sub Title: দ্বিচারিণী কলঙ্কিনী, কুলটা কাল সাপিনীরে
শ্যাম বিচ্ছেদে অঙ্গ আমার জ্বলে গো ললিতে
- Sub Title: আমি কি করি কোথায় যাব শান্তি নাই মনেতে
মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ
- Sub Title: মন রে- লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে-
বন্ধুগণ শীঘ্র চল যাই
- Sub Title: প্রিয়তম দরশনে নয়ন জুড়াই
আমি পাপী গোনাহগার
- Sub Title: সালাম জানাই বারেবার
যাই যাই বলিও না রে প্রাণনাথ বন্ধুয়া
- Sub Title: যাবার কথা শুনিলে অবুঝ প্ৰাণে ধৈরজ মানে না রে প্রাণনাথ
কদমতলায় বাজায় বাঁশি গো
- Sub Title: ও তোর বন্ধু কালোশশী
কে বলে বাবা মরেছে
- Sub Title: অমর হয়ে ত্রিভুবন ভ্রমণ করেছে
এবারের দুর্ভিক্ষের আগুন লাগল কলিজায় রে
- Sub Title: প্রাণী যায় প্রাণী যায় রে
বাংলা
English