“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

এলো বসন্ত, কী জ্বালা জলন্ত
এলো বসন্ত, কী জ্বালা জলন্ত
  • Sub Title: প্রাণকান্ত কেন এলো না

এলো বসন্ত, কী জ্বালা জলন্ত
প্রাণকান্ত কেন এলো না।
মদনের অনলে, দুহিছে হৃদয়
কবে যে কী হয়, জানি না।।

নব যৌবনে দিলো, প্রেম আলিঙ্গন
ছেড়ে যাবে না বলে করেছিল পণ
পাইয়া কার নারী, রূপের মাধুরী
ভুলিয়া রইল খেলেসোনা।।

কী কইয়া কী করিল, নিষ্ঠুর রসরাজ
গোপী সমাজে আমায় দিলো কত লাজ
গেল কুলও জাতি, কলঙ্ক, খ্যাতি
পাড়া-পড়শি আমায় দেয় লাঞ্ছনা।।

দাসখতে লিখেছিল, শুধিতে প্রেমঋণ
রাধা নামে পড়িবে, মালা ডোর কফিন
সেই কথা এখন, নাই তার স্মরণ
দুর্বিন শাহ জীবনে ভুলিবে না।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

দাও হে হৃদয় ভরে দাও
দাও হে হৃদয় ভরে দাও

দাও হে হৃদয় ভরে দাও

  • Sub Title: তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে
হা- আ- আ- আই
হা- আ- আ- আই

হা- আ- আ- আই

  • Sub Title: নাই কাজ নাই
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী
অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

অয়ি বিষাদিনী বীণা, আয় সখী

  • Sub Title: বহুদিনকার লুকানো স্বপনে ভরিয়া দে-না লো আঁধার প্রাণ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন