“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

গুণের ননদ লো- গুণের ননদ লো
গুণের ননদ লো- গুণের ননদ লো
  • Sub Title: তোর ভাই রইল বৈদেশে

গুণের ননদ লো- গুণের ননদ লো
তোর ভাই রইল বৈদেশে
থুইয়া গেল, আর না আইল
আমি রইলাম আসার আশে।।

প্রেমের আগুন জ্বলে দ্বিগুন বসন্ত বাতাসে
কেউ যদি থাক দরদি যাও না গো তার তাল্লাশে।।

পুরুষ ভ্রমরা জাতি নতুন ফুল পাইলে বসে
মধু খাইয়া যায় উড়িয়া আর কি গো ফিরে আসে।।

আমারে গেল ছাড়িয়া যৌবনের আষাঢ় মাসে
উত্তাল তরঙ্গ নদী ঢেউ খেলে জলোচ্ছ্বাসে।।

কাল মেঘে সাজ করেছে চন্দ্র লুকায় আকাশে
আমি নারী জ্বলে মরি সে থাকে পরবাসে।।

দুর্বিন শাহরই কপালপোড়া প্রাণবন্ধে ভিন্ন বাসে
বন্ধুহারা অনাথিনী মরি গো প্রেম পিপাসে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখিরে পিরীত বুঝবে কে
সখিরে পিরীত বুঝবে কে

সখিরে পিরীত বুঝবে কে

  • Sub Title: অঁধার হৃদয়ক দুঃখ কাহিনী
একি হাড়-ভাঙা শীত এল মামা
একি হাড়-ভাঙা শীত এল মামা

একি হাড়-ভাঙা শীত এল মামা

  • Sub Title: যেন সারা গায়ে ঘষে দিচ্ছে ঝামা
হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই
হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই

হরি সংকীর্তন রসে মত্ত গৌর নিতাই

  • Sub Title: নাচে হরি বৈলে বাহু তুইলে নামে বিরাম নাই চি
গুরুভক্তি নাই যার অন্তরে
গুরুভক্তি নাই যার অন্তরে

গুরুভক্তি নাই যার অন্তরে

  • Sub Title: মহাপাপী দুরাচার সে নরাধম পশুর সমান রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন