“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ

দুর্বিন শাহ

দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।

  • প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা

    • Sub Title: কারে বা জানাই

    প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
    কারে বা জানাই
    জল দিলে নিভে না অনল
    বলো তোরা কি দিয়ে জুড়াই।।

  • পরে কি আর জানে গো বেদন

    • Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা

    পরে কি আর জানে গো বেদন
    পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
    সোনার অঙ্গ কালা হইল গো এখন।।

  • পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া

    • Sub Title: করো রে মন সাধনা

    পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া
    করো রে মন সাধনা
    দেহে আছে পঞ্চতত্ত্ব
    তারে আগে চিন না।।

  • পিরিতের বিষম জ্বালা

    • Sub Title: করছে না যেজন সেই ভালা

    পিরিতের বিষম জ্বালা
    করছে না যেজন সেই ভালা
    মুই অবলা ঠেকিয়াছি দায়
    মরি হায় রে হায়।।

  • পিরিতে করিল দেশান্তরী

    • Sub Title: হলেম ভিখারি

    পিরিতে করিল দেশান্তরী
    হলেম ভিখারি
    মান কুলমান ত্যাজ্য করে
    ঘুরি কত দ্বারে দ্বারে
    কলঙ্ক হইয়াছে জগৎ জুড়ি।।

  • পিরের পদে মজো

    • Sub Title: আমার মন

    পিরের পদে মজো
    আমার মন
    মুর্শিদের চরণও তলে
    আকাশ পাতাল ত্রিভুবন।।

  • পাড়ার লোকে কী বলিবে গো রাধে

    • Sub Title: নাই কি তোর কলঙ্কের ভয়

    পাড়ার লোকে কী বলিবে গো রাধে
    নাই কি তোর কলঙ্কের ভয়
    করি গো তোর চরণে বিনয়।।

  • পাড়াগাঁয়ে বসত করি

    • Sub Title: সামনে ভরা নদী

    পাড়াগাঁয়ে বসত করি
    সামনে ভরা নদী
    সঙ্গে যাইতাম, ও মাঝি ভাই
    ঘাটে নাও ভিড়াইতে যদি।।

  • পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্‌রদে

    • Sub Title: এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী

    পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্‌রদে
    এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী।।

  • পাইয়া রে দেহরাজ্য

    • Sub Title: করিলে না শাসন কাম্য

    পাইয়া রে দেহরাজ্য
    করিলে না শাসন কাম্য
    পড়বে তুই অনিবার্য
    চৌরাশির ফেরে।।

  • পাগলের প্রেমবাজারে গেলে

    • Sub Title: কেউ আর ফিরে না

    পাগলের প্রেমবাজারে গেলে
    কেউ আর ফিরে না
    উঁচানিচা করে সমান
    মান-অপমান বোঝে না।।

  • পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে

    • Sub Title: নাগর কালিয়া

    পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
    নাগর কালিয়া
    অন্তরে ধরেছে ঘুণে, তোমায় হারা হইয়া
    নাগর কালিয়া।।

  • পাগল বানাইল রে আমারে

    • Sub Title: শ্যাম পিরিতে কুল মজাইয়া

    পাগল বানাইল রে আমারে
    শ্যাম পিরিতে কুল মজাইয়া
    দোষী হইলাম ঘরে-বাইরে।।

  • অতি আদরের বউ

    • Sub Title: মশায় খাইল রে

    অতি আদরের বউ
    মশায় খাইল রে
    রঙ্গিলা দেওর রে দেওর
    শীতল পাটি মুইর কিইন্যা দে।।

  • ওরে সুজন নাইয়া

    • Sub Title: নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া

    ওরে সুজন নাইয়া
    নীল যমুনায়, কোথায় যাও রে বাইয়া
    এ দুঃখিনীর খবর নিও
    ঘাটে নাও ভিড়াইয়া
    আসার আশে কয়দিন থাকি চাইয়া।।

  • ওরে প্রাণকান্ত

    • Sub Title: আমায় করলে না শান্ত

    ওরে প্রাণকান্ত
    আমায় করলে না শান্ত
    সুখবসন্ত যাইতেছে ফুরাইয়া।।

  • অপরাধ ক্ষমো বন্ধু রে

    • Sub Title: আমার নিবেদন রাখো

    অপরাধ ক্ষমমা বন্ধু রে
    আমার নিবেদন রাখো
    অবলা দাসীরে তোমার
    চরণ তলে রাখো।।

  • অন্তরে বেদনা গো সখি

    • Sub Title: সে বিনে কে জানে

    অন্তরে বেদনা গো সখি
    সে বিনে কে জানে।
    যেজনে দিয়াছে জ্বালা
    আমারই পরানে গো সখি।।

  • অকূলও দরিয়ারে মাঝি

    • Sub Title: বাইয়া যাও বাইয়া যাও রে

    অকূলও দরিয়ারে মাঝি
    বাইয়া যাও বাইয়া যাও রে
    মুর্শিদ নাম ভরসা করি
    বাদামও উড়াও রে মাঝি।।

  • অকূল নদীর পারে রে

    • Sub Title: বসে অন্ধকারে রে

    অকূল নদীর পারে রে
    বসে অন্ধকারে রে
    বেলা শেষে কান্দি একা
    পার হইবার আশে রে।।

  • ওই যমুনায় কী রূপ হেরিলাম

    • Sub Title: কদম তলে ওই নিরলে

    ওই যমুনায় কী রূপ হেরিলাম
    কদম তলে ওই নিরলে
    বাঁশির ধ্বনি শুনিলাম।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন