“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাগলের প্রেমবাজারে গেলে
পাগলের প্রেমবাজারে গেলে
  • Sub Title: কেউ আর ফিরে না

পাগলের প্রেমবাজারে গেলে
কেউ আর ফিরে না
উঁচানিচা করে সমান
মান-অপমান বোঝে না।।

নয়নপুরে যাবে কোন্দল
মনটারে লয় করে পাগল
মাশুক ছবি করে সম্বল
গাছতলাতে ঠিকানা
কাঠ পুড়িলে অঙ্গার কালি
আঙ্গা পুড়ে হয় সে ছালি
শুনে লোকের গালাগালি
তবু সে নাম ভোলে না।।

লোহা নিয়া কর্মকারে
পিটায় পুড়ায় বারেবারে
লোহা কিন্তু লোহা থাকে
করে কতই নমুনা
প্রেমিকের এমনই পরীক্ষা
লোকের গালি ঠেলাধাক্কা
খাইয়া কিন্তু থাকে পাক্কা
মাশুক বিনে জানে না।।

মাটি জলে মন্থন করে
ইট বানায় আগুনে পুড়ে
শত বৎসর পড়ে রইলে
আসল মাটি আর হয় না
প্রেম আগুনে পুড়ে যারা
ইটের মতো শক্ত তারা
কাটো-মারো জ্বালাও-পোড়াও
সেই পোড়া দাগ মিটে না।

মনসুর হাল্লাজ প্রেমে পাগল
শরিয়তে করে কাতল
পুড়ে ছালি ভাসাইল
আইনল হক নাম ছাড়ে না
দুর্বিন শাহ কয় ইউসুফ নবি
যার প্রেমে জুলেখা বিবি
আশি বৎসর কেঁদেছিল
বৃদ্ধা হয় নওজোয়ানা।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 এমন সৌভাগ্য আমার কবে হবে
এমন সৌভাগ্য আমার কবে হবে

এমন সৌভাগ্য আমার কবে হবে

  • Sub Title: দয়াল চাঁদ আসিয়ে মোরে পার করে নিবে
তোমারি প্রকাশ মহান
তোমারি প্রকাশ মহান

তোমারি প্রকাশ মহান

  • Sub Title: তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন