পাইয়া রে দেহরাজ্য
করিলে না শাসন কাম্য
পড়বে তুই অনিবার্য
চৌরাশির ফেরে।।মনরাজার রাজ্য বিচ্ছেদ
চৌষট্টি জিলা আছে
ষোলোজন প্রহরী আছে
পাহারার তরে।
হাকিম হয় আঠারোজনা
ফৌজদারি আদালত খানা
হাইকোর্টেতে জ্ঞানবাবু
সে বিচার করে।।যার জানা সাবডিবিশন
সেথায় রয় হাকিমগণ
বিচার করে সর্বক্ষণ
আইন অনুসারে।
অপরাধী হয় যেজন
তারে না ছাড়িবে কখন
পাঠাইয়া দেয় গো তখন
জেলেরই ঘরে।।চব্বিশ গ্রাম আঠারো থানা
দারগা রয় চব্বিশজনা
শাসন দণ্ড হাতে নিয়া
সর্বদায় ঘুরে।
সাগর গিরি নদী
চন্দ্র সূর্য আকাশাদি
নাসিকাতে পবন মন্ত্রী
চালায় সবারে।।মগজেরই উৰ্ব্বব্যক্তি
মনরাজার হয় বসতি
নাভির নিচে প্রজার স্থিতি
এ দেহপুরে।
মনরাজার দুইটা রানি
সুমতি কুমতি মণি
ভোটের জন্য হইয়া প্রার্থী
যন্ত্রণা করে।।শ্রদ্ধা ভক্তি জ্ঞান তারা
সুমতির ভাবের মরা
কাম ক্রোধ লোভ ছয়জন
পাকে পাকে ঘুরে।
কুবুদ্ধি কুচিন্তা লইয়া
আলোচনা যায় করিয়া
দেশবিদ্রোহী হইয়া পরে
প্রজাকে মারে।।দেহরাজ্যে আছে যত
একজনরই অনুগত
মন্ত্রিসভার রায় মতো
সবে কাজ করে।
কুমতির কুপরামর্শে
মর্জিয়া রঙ্গরসে
দুর্বিন শাহ কয় যাবে শেষে
যমেরই ঘরে।।
পাইয়া রে দেহরাজ্য
- Sub Title: করিলে না শাসন কাম্য
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 25
বাউল গান এর নতুন প্রবন্ধ
তারে দেখলে হয়রে প্রাণ শীতল
- Sub Title: বদন ভাইরে হরি হরি বল
ডুব দে রে বাউলের মন ভাব সাগরে
- Sub Title: জন্ম মরণ করি পণ্য- ধু
দেখো ওই কে এসেছে।- চাও সখী, চাও
- Sub Title: আকুল পরান ওর আঁখিহিল্লোলে নাচাও- সখী চাও
আমি প্ৰাণ বন্ধুরে পাইলাম না গো
- Sub Title: দুক্ষিনীর জনম নি যাবে কান্দিয়া কান্দিয়া
তুমি কি কেবলই ছবি, শুধু পটে লিখা
- Sub Title: ওই-যে সুদূর নীহারিকা
যে জানে ফানার ফিকির সেই জানে ফকিরী
- Sub Title: ফকির হয় কি করলে নাম জিকির
ছাড়িয়া যাইও না বন্ধু রে
- Sub Title: ও বন্ধু আমায় পাশরিয়া
ধন্য ভাব গোপীর ভাব আ মরি মরি
- Sub Title: যাতে বাঁধা ব্রজের শ্রীহরি
ফিরে গেছে সই এসে
- Sub Title: অভিমানে ডাকিনি হেসে (নন্দকুমার)
কেন রাধা বলে বাজায় শ্যামের বাঁশরী দিবানিশি
- Sub Title: এগো বাঁশির স্বরে গৃহে থাকা দায় হইল প্ৰাণ প্ৰেয়সী
বাংলা
English 
Comments