পরে কি আর জানে গো বেদন
পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
সোনার অঙ্গ কালা হইল গো এখন।।আগে না জানিয়া মনপ্রাণ দিয়া
প্রেম বাড়াইয়া ছিলাম তখন
আমায় পাশরিল কোথায় লুকাইল
দিবানিশি প্রাণ করে উচাটন।।পরেরই পিরিতে কলঙ্গ জগতে
পাড়াপড়শি সদায় দেয় জ্বালাতন
দরদি হও সামনে, বন্ধু দেও এনে
শুভমিলনে জ্বালা করি গো বারণ।।যদি চাও তোরা দেখিতে কী জ্বালা বুকেতে
প্রেম কাটারিতে বুক চিরো সখিগণ
কলিজা ছিড়িয়া দেখাইও নিয়া
প্রাণবন্ধে কেন করে গো এমন।।মিটাও গো প্রেম পিপাসা, রাখো ভালোবাসা
নইলে দুর্বিন শার হইবে মরণ
আমার কর্মফলে একদিন দেখা হলে
জিজ্ঞাসিব তারে পরা কি আপন।।
পরে কি আর জানে গো বেদন
- Sub Title: পরানে প্রেমের জ্বালা মনপ্রাণ উতালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 21
বাউল গান এর নতুন প্রবন্ধ
যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি
- Sub Title: কর্ম-ফাঁসি
শ্যাম কি তুই গৃহে যাবে না
- Sub Title: তোমারই কারণে আকুলও প্রাণে
ঐ বাজে প্ৰাণবন্ধের বাঁশি
- Sub Title: কলসী নিয়া আয় গো সখী কে যাবে যমুনার জলে
ফিরে ফিরে দ্বারে আসে যায় কে নিতি
- Sub Title: তার অধরে হাসি আর নয়নে প্রীতি
কে যেতেছিস, আয় রে হেথা
- Sub Title: বিম্বাধরের হাসি দেব সুখ দেব মধুমাখা দুঃখ দেব
এত দিন যে বসে ছিলেম পথ চেয়ে
- Sub Title: দেখা পেলেম ফাল্গুনে
প্রেম রোগের ঔষধ নি গো সখি
- Sub Title: এই দেশে কেউ জানে
মনের হল মতি মন্দ
- Sub Title: তাইতে রইলাম আমি জন্ম-অন্ধ
ভরিয়া পরাণ শুনিতেছি গান
- Sub Title: আসিবে আজি বন্ধু মোর!
সাধন করো রে অভ্যাসে
- Sub Title: সময়ে কর্ম না করিলে হয় না কর্ম বেলাশেষে
দয়াল তোমার নাম নিয়ে
- Sub Title: তরণী ভাসাইলাম যমুনায়
মন চল রে দেশে যাই বিদেশ আসি
- Sub Title: দেশের মায়া গেলে ভুলিয়া বিদেশে রইলে পড়িয়া রে
বাংলা
English 
Comments