“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাড়াগাঁয়ে বসত করি
পাড়াগাঁয়ে বসত করি
  • Sub Title: সামনে ভরা নদী

পাড়াগাঁয়ে বসত করি
সামনে ভরা নদী
সঙ্গে যাইতাম, ও মাঝি ভাই
ঘাটে নাও ভিড়াইতে যদি।।

উড়াইয়া যাও রংয়ের বাদাম
মনে লয় তার সঙ্গে যাইতাম
যেথায় গুণনিধি
বন্ধের দেশে যাওরে লইয়া
তুমি যদি হও দরদি।।

ভরা নদীর বুকে বাইয়া
ভাটিয়ালি গান যাওরে গাইয়া
সুর দিয়া ত্রিপদী
যাইতে নারি, সহিতে নারি
বৈরি শাশুড়ি ননদি।।

আমি তো অবলা নারী
পাড়াগাঁয়ে বসত করি
আশায় বাসা বাঁধি
দুর্বিন শাহ কয়, যাওরে কইয়া
কোন দেশে মোর প্রেমঔষধি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

পিরীতি অমূল্যনিধি
পিরীতি অমূল্যনিধি

পিরীতি অমূল্যনিধি

  • Sub Title: বিশ্বাস মতে কারো কারো হয় যদি
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই

  • Sub Title: তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
এ ধন যৌবন চিরদিনের নয়
এ ধন যৌবন চিরদিনের নয়

এ ধন যৌবন চিরদিনের নয়

  • Sub Title: অতি বিনয় করে নিমাই মায়েরে কয়
সুরধনীর ঘাটে গউর রায়
সুরধনীর ঘাটে গউর রায়

সুরধনীর ঘাটে গউর রায়

  • Sub Title: গৌরায় নয়ন জলে বিন্দিল আমায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন