পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া
করো রে মন সাধনা
দেহে আছে পঞ্চতত্ত্ব
তারে আগে চিন না।।ক্ষিতি-অপ-তেজ-মরুত-ব্যোমেতে
আগুন-মাটি-হাওয়া-পানি
এই পদার্থে
দেহখানি করিয়াছে গঠন
পাঁচ-পাঁচা-পঁচিশের তত্ত্ব
এই দেহতে আছে সত্য
যে জনায় করেছে আয়ত্ত
এই দেহ লয় হবে না।।
চক্ষু-কর্ণ-জিহ্বামূলে
নাসিকার কেন্দ্রস্থলে
পঞ্চভূতে খেলা করে
শাস্ত্রভেদে বর্ণনা
‘ক্ষ’-এ মাটি, ‘অ’-এ তে পানি
‘ম’-এ তে বায়ু, ‘ত’-এ তে অগ্নি
ব্যোমে আকাশ হলো জানি
দেহঘরে ঠিকানা।।শুরুর কৃপা কীর্তনে
সাধনা-ভাবনা-ধ্যানে
বাধ্য পঞ্চজনে
মায়াতিমির রবে না
পঞ্চতত্ত্ব হলে সাধন
মনোবাঞ্ছ হবে পূরণ
বারণ হবে জন্ম-মরণ
আসা-যাওয়া হবে না।।পাঁচ-পাঁচা-পঁচিশের ঘরে
সাড়ে ছাব্বিশ চন্দ্র ঘুরে
সাড়ে তিনটা রতির জোরে
করে সে আনাগোনা
দয়াল শ্রীগুরুর আদেশে
প্রাণায়াম রুদ্ধশ্বাসে
দুর্বিন শাহ কয় অবশেষে
দুষ্টু রিপু ছয়জনা।।
পঞ্চতত্ত্বের ভেদ বুঝিয়া
- Sub Title: করো রে মন সাধনা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 26
বাউল গান এর নতুন প্রবন্ধ
খোদা বিনে কেউ নাই এই সংসারে
- Sub Title: মহা পাপের দায় কে উদ্ধার করে
দেখলো সজনী চাঁদনি রজনী
- Sub Title: সমুজল যমুনা গাওত গান
গুরু বিনে কি ধন আছে
- Sub Title: কি ধন খুঁজিস ক্ষেপা কার কাছে
আজি এ শ্রাবণ-নিশি কাটে কেমনে
- Sub Title: গুরু দেয়া-গরজন কাঁপে হিয়া ঘনঘন
যে পথে এসেছ রে মন
- Sub Title: যেতে হবে সেই পথে
কত খুঁজিলাম নীল কুমুদ তোরে
- Sub Title: আছে নীল জল শুন্যে সরসী ভরে
বাঁশি শুনে আর কাজ নাই
- Sub Title: বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি
গান শুনিয়া চমকে উঠে প্রাণ
- Sub Title: কই যাওরে ভাটিয়াল নাইয়া
তিন পাগলে হলো মেলা নদে এসে
- Sub Title: তোরা কেউ যাস নে ও পাগলের কাছে
আমি রব না রব না গৃহে বন্ধু বিনে প্ৰাণ বাঁচে না
- Sub Title: বন্ধু আমার চিকন কালা নয়নে লাইগাছে ভালা
কোকিলা মানা করি তোরে
- Sub Title: হৈছি আমি বন্ধুহারা আর ডাকিও না শোক স্বরে
মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে
- Sub Title: আমি যাব না যাব না দেখিতে পাব না
বাংলা
English 
Comments