“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
  • Sub Title: নাগর কালিয়া

পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
নাগর কালিয়া
অন্তরে ধরেছে ঘুণে, তোমায় হারা হইয়া
নাগর কালিয়া।।

বন্ধু রে-
ভুবনমোহন রূপের কিরণ, স্বপনে দেখাইয়া
গেলে পাগল বানাইয়া
কুল ছাড়িয়া দেশান্তরী তোমার লাগিয়া
নাগর কালিয়া।।

বন্ধু রে-
সরলে গরলও দিলে, কেমন করিয়া
গেলে আমায় পাশরিয়া
বিনা কষ্টে বুকে চিতা, দিয়াছ জ্বালাইয়া
নাগর কালিয়া।।

বন্ধু রে-
মনে ছিল থাকব সুখে, তোমায় বুকে লইয়া
কত নিরলে বসিয়া
কয় দুর্বিন শাহ এত আশা, কে নিলো ভাঙিয়া
নাগর কালিয়া।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

ইচ্ছে! ইচ্ছে
ইচ্ছে! ইচ্ছে

ইচ্ছে! ইচ্ছে

  • Sub Title: সেই তো ভাঙছে সেই তো গড়ছে
এতদিন পরে মোরে
এতদিন পরে মোরে

এতদিন পরে মোরে

  • Sub Title: আপন হাতে বেঁধে দিলে মুক্তিডোরে
কোন্ ভীরুকে ভয় দেখাবি
কোন্ ভীরুকে ভয় দেখাবি

কোন্ ভীরুকে ভয় দেখাবি

  • Sub Title: ভরসা কি মোর সামনে শুধু নাহয় আমায় রাখবি পিছে
বাজায়ে কাচের চুড়ি
বাজায়ে কাচের চুড়ি

বাজায়ে কাচের চুড়ি

  • Sub Title: পরানে দোল দিয়ে কে যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন