“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: করছে না যেজন সেই ভালা

পিরিতের বিষম জ্বালা
করছে না যেজন সেই ভালা
মুই অবলা ঠেকিয়াছি দায়
মরি হায় রে হায়।।

প্রথম পিরিতের কালে
বলেছিলে কদমতলে
প্রাণ গেলে ভুলবে না আমায়।
প্রতিজ্ঞা করিয়া ভঙ্গ
পাইয়া কোনো রমনীর সঙ্গ
রঙ্গ-রসে রজনী কাটায়।।

প্রাণবন্ধু কালশশী
আমারে বানাইল দোষী
প্রতিবেশী কতই মন্দ গায়।
ঘরের বাহির করে নিয়া
জাতিকুল মজাইয়া
কঠিন হিয়া ফিরিয়া না চায়।।

ঘরে জ্বালা ননদিনী
বাইরে বাঁশির ধ্বনি
অভাগিনী করি কী উপায়।
বাঁশি আমার কাল হইল
কুল গেল, কলঙ্ক রইল
বলে কবি পাগল দুর্বিন শায়।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

শ্যামারূপ হেরিলাম গো কদম্বের তলে

  • Sub Title: তুষের অনলের মত অঙ্গ মোর জ্বলে
দুর্বিন শাহ

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে

  • Sub Title: কান্দি ঘাটে বইয়া
রাধারমণ দত্ত

ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

  • Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
রাধারমণ দত্ত

ঐনি কালিয়ার বাঁশির ধ্বনি

  • Sub Title: কি জানি কি সন্ধানে হরিয়া লয় পরানী চি
মাইজভাণ্ডারী গান

সাধ করি পালছি পাখি

  • Sub Title: তাঁরে দেখি হৈতেম সুখি জুড়াইত দু’টি আঁখি
দুর্বিন শাহ

কামনদীতে ডুব দিয়া

  • Sub Title: মইর না রে পাগল মনা
মাইজভাণ্ডারী গান

আশার আশায়ে গেল এ জীবন

  • Sub Title: বুকে পাষাণ বাঁন্ধিয়ে কান্দিয়ে কান্দিয়ে
শাহ আব্দুল করিম

আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার

  • Sub Title: তোমার ইচ্ছায় চলে গাড়ি দোষ কেন পড়ে আমার

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন