ওই যমুনায় কী রূপ হেরিলাম
কদম তলে ওই নিরলে
বাঁশির ধ্বনি শুনিলাম।।কে যেন নিগূঢ় কাননে
বাঁশি বাজায় মোহন টানে গো
রব শুনিয়া কান্দে প্রাণে
মনে লয় কাছে যাইতাম।।নিষ্ঠুর বাঁশির রব শুনিয়া
মনপ্রাণ গেল উড়িয়া গো
পাগল বেশে কাছে যাইয়া
সোনার যৌবন সঁপিলাম।।আইলাম ঘরে কলসি লইয়া
মনপ্রাণ বান্দা থইয়া গো
প্রাণী ছাড়া দেহ লইয়া
গৃহে না রইতে পারলাম।।বাহির হইলাম পাগল বেশে
যাব বলে তার উদ্দেশে গো
দুর্বিন শাহরই কর্মদোষে
নিষ্ঠুর প্রেমে প্রাণ দিলাম।।
ওই যমুনায় কী রূপ হেরিলাম
- Sub Title: কদম তলে ওই নিরলে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 18
বাউল গান এর নতুন প্রবন্ধ
যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
- Sub Title: মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে
নামামৃত রে মন পান কর সদায়
- Sub Title: ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই চি
আমি যাঁর ভাবে আজ
- Sub Title: মুড়িয়েছি মাথা
রাধার প্রেমসিন্ধু মাঝে রসে মাইজে কালাচান্দ
- Sub Title: কামানুগা রসের গতি পঞ্চরতি ভেদ করিয়ে সাধন করা
কই তনে আইলাগো নবনাগরী এমন সুন্দর গৌর
- Sub Title: কিবা শোভা মনোহর গাইড়াছে কি কারিগর
টলমল টলমল পদভরে
- Sub Title: বীরদল চলে সমরে
ঐ শুনা যায় শ্যামের বাঁশির ধ্বনি গো
- Sub Title: এই বাঁশির সুরে আমার প্রাণ করল উদাসী গো
আপনি আমার কোন্খানে
- Sub Title: বেড়াই তারি সন্ধানে
যে সাধন জোরে কেটে যায় কর্ম-ফাঁসি
- Sub Title: কর্ম-ফাঁসি
ঠেকছি ভবে গরিব হইয়া
- Sub Title: আমার ভাঙা বাড়ি
প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে
- Sub Title: মোহন বাঁশি কে বাজায় ওগো সখী কালিন্দির তীরে চি
আজি কুসুম-দীপালি জ্বলিছে বনে
- Sub Title: জ্বলে দীপ-শিখা আম্র-মুকুলে
বাংলা
English 
Comments