“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
  • Sub Title: কারে বা জানাই

প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
কারে বা জানাই
জল দিলে নিভে না অনল
বলো তোরা কি দিয়ে জুড়াই।।

ও সখি গো-
প্রেম জ্বালায় অঙ্গ কালা
কারে বলে যাই
সে জ্বালা আমারই প্রাণে
কারে বা দেখাই।।

ও সখি গো-
জানিয়া প্রাণ সঁপিলাম
কত দুঃখ পাই
দুঃখে দুঃখে জীবন গেল
সুখের সাথী নাই।।

ও সখি গো-
শুইলে আসে না নিদ্রা
জেগে রাত পোহাই
মরণ নিকট হইয়াছে
ভাবে বুঝতে পাই।।

ও সখি গো-
আসার আশে পাগল বেশে
কান্দিয়া বেড়াই
দুর্বিন শাহ কয় পাইলে তারে
প্রাণে প্রাণ মিশাই।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

লাল পাহাড়ির দেশে যা

  • Sub Title: ও নাগর ইক্কেবারে মানাইছেনা রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন