পাড়ার লোকে কী বলিবে গো রাধে
নাই কি তোর কলঙ্কের ভয়
করি গো তোর চরণে বিনয়।।রাধে গো, নিয়া শ্যাম কলঙ্কের ডালা
শেষে তোমার ঘটবে জ্বালা, সে বড়ো নির্দয়
নারীর বেদন সে বুঝবে না গো রাধে
তার বড়ো কঠিন হৃদয়।।রাধে গো, বনে থাকে ধেনু রাখে
নাম ধরিয়া বাঁশি ফুঁকে শুনি সবসময়
তোর মতো রাই পাগলিনী গো রাধে
কুল ছেড়ে কে পাগল হয়।।রাধে গো, বারে বারে করি মানা
বাঁশির সুরে মন দেও না লোকে মন্দ কয়
দুর্বিন শাহ কয় সে তোমার নয় গো রাধে
কুলবিনাশী রসময়।।
পাড়ার লোকে কী বলিবে গো রাধে
- Sub Title: নাই কি তোর কলঙ্কের ভয়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 20
বাউল গান এর নতুন প্রবন্ধ
গুরু সুভাব দাও আমার মনে
- Sub Title: গুরু সুভাব দাও আমার মনে
আর কি আসবে সেই গৌরচাঁদ এই নদীয়ায়
- Sub Title: সে-চাঁদ দেখলে গো সখি তাপিত প্রাণ শীতল হয়
রূপের কন্যা লো
- Sub Title: রূপ দেখে তোর আহা মরি মরি
আমার মন্দ স্বভাব
- Sub Title: কেনো চাইলে আমারে
জমির জরিপ একদিনেতে সারা
- Sub Title: আগার পাগার আছে তোমার ঠিকেতে ঠিক করা
হইল বর্ষাগত শরৎ আগত
- Sub Title: অশ্বিন যামিনী
খোদার পাক দরগাতে
- Sub Title: খোদার পাক দরগাতে
আমার মন যেন আজ কেমন করে না দেখলে তারে
- Sub Title: করে না দেখলে তারে
বাকি আমি রাখব না কিছুই
- Sub Title: তোমার চলার পথে পথে ছেয়ে দেব ভুঁই
আমার হয় না রে সে মনের মত মন
- Sub Title: আমি জানবো কি সে রাগের কারণ
হরি বল রে অজ্ঞান মন
- Sub Title: মনুষ্য দুর্লভ জনম গেলে নি আর পাওয়া যায়? ধু-
বাংলা
English 
Comments