দুর্বিন শাহ
দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।
-
কামনদীতে ডুব দিয়া
- Sub Title: মইর না রে পাগল মনা
কামনদীতে ডুব দিয়া
মইর না রে পাগল মনা
কামবশে থাক নদীর তটে
যেদিন নদীর জোয়ার ছোটে
নৌকা নিয়া সেদিন হও রওয়ানা।। -
কামিনী সাপিনী জাতি
- Sub Title: জাইনে তার রীতিনীতি
কামিনী সাপিনী জাতি
জাইনে তার রীতিনীতি
ধারে কাছে যাইও না কেউ তোরা রে।। -
কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
- Sub Title: দিলো এসে দেখা একটা পাখি
কালো কালো পাখা, দুইটি নয়ন বাঁকা
দিলো এসে দেখা একটা পাখি
ধরি ধরি বলে গেল পাখি চলে
ভাবে বুঝি ছিল পরদেশি।। -
কালায় কি প্রেম শিখাইল গো
- Sub Title: ও সজনী
কালায় কি প্রেম শিখাইল গো
ও সজনী
প্রেমিক জানে।।
মায়া-ফাসি লাগাইল
বিনা রশির বন্ধনে
চুমুক যেমন লৌহদণ্ডে
থাকে আকর্ষণে গো।। -
কাল প্রেমে হলো না সুরিত
- Sub Title: না জাইনে ঠেকেছি ফান্দে
কাল প্রেমে হলো না সুরিত
না জাইনে ঠেকেছি ফান্দে
করিয়া দারুণ পিরিত।। -
কাল হলো যামিনী রে
- Sub Title: কান্দে রমণী
কাল হলো যামিনী রে
কান্দে রমণী
যৌবনজ্বালা সার হইয়াছে
কোকিলারই সুরে রে।। -
কাজল বরণ পাখি
- Sub Title: নিলে হরে আঁখি
কাজল বরণ পাখি
নিলে হরে আঁখি
নিরলে বসিয়া কাঁদি
তোমার আসার আশে বন্ধু রে।। -
কাইন্দ না রাই পাগল হইয়া
- Sub Title: হইয়া আসবে কালা গাঁথো মালা নিরলে বসিয়া
কাইন্দ না রাই পাগল
হইয়া আসবে কালা, গাঁথো মালা, নিরলে বসিয়া।। -
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: ধৈর্য ধরো অন্তরায়
কাইন্দ না রাই কমলিনী
ধৈর্য ধরো অন্তরায়
শ্যাম আনিতে যাব মথুরায়।। -
কাইন্দ না রাই কমলিনী
- Sub Title: পিরিতি করিয়া গেল ছাড়িয়া
কাইন্দ না রাই কমলিনী
পিরিতি করিয়া গেল ছাড়িয়া
আসবে না শ্যামগুণমণি।। -
কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে
- Sub Title: দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো
কাঁদি যার কারণে গো সখি তারে পাই কেমনে
দুই চক্ষু হইয়াছে অন্ধ নিশি জাগরণে গো।। -
কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া
- Sub Title: আইল না শ্যাম কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো
কাঁদি একা রাই গো সখি, কালনিশি জাগিয়া
আইল না শ্যাম, কার কুঞ্জেতে আছে লুকি দিয়া গো।। -
কদমতলায় বাজায় বাঁশি গো
- Sub Title: ও তোর বন্ধু কালোশশী
কদমতলায় বাজায় বাঁশি গো
ও তোর বন্ধু কালোশশী
জল আনিতে যাইও না রাধে
লাগবে প্রেমফাঁসি।। -
কাবার পাশে রঙিন বেশে
- Sub Title: ফুটল গোলাপ ফুল
কাবার পাশে রঙিন বেশে
ফুটল গোলাপ ফুল
ত্রিভুবনের ভ্রমর শুনে
খুশবয়ে আকুল।। -
যৌবন গাছে ফুল ধরেছে
- Sub Title: ফুলে মধু ভরা
যৌবন গাছে ফুল ধরেছে
ফুলে মধু ভরা
আইল না খাইল না
আমার প্রাণের কালো ভ্রমরা রে।। -
জন্ম নিলা নুরের নবি
- Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
জন্ম নিলা নুরের নবি
আল্লার হাবিব নুরের ছবি।
ইসলাম রবি উদয় আকাশে।। -
জন্মে জন্মে অপরাধী
- Sub Title: তোমারই চরণে রে
জন্মে জন্মে অপরাধী
তোমারই চরণে রে
হায়রে আমারে নি আছে
তোমার মনে।। -
জগত জননী মাতা, ফাতেমা আমার
- Sub Title: বিশ্ব দুলালী বেটি নবি মোস্তফার
জগত জননী মাতা, ফাতেমা আমার।
বিশ্ব দুলালী বেটি, নবি মোস্তফার।। -
যদি যাবে সাধন পথে
- Sub Title: ও যদি সাধন পথে
যদি যাবে সাধন পথে
ও যদি সাধন পথে
মায়া বন্ধন করে ছেদন
বসো যাইয়া কুম্ভকেতে।। -
যদি দেখবে সে উজানি কল
- Sub Title: জোয়ার-ভাটা পারঘাটাতে
যদি দেখবে সে উজানি কল
জোয়ার-ভাটা পারঘাটাতে
একদিন চল
মাসে মাসে জোয়ার আসে
শহর-বাজার করে তল।। -
যদি দেহ রাজ্যের ইলেকশনে
- Sub Title: হবে উইনার
যদি দেহ রাজ্যের ইলেকশনে
হবে উইনার
ভাব ভক্তি বিশ্বাসের তরে
সাজাও নিয়া ক্যানভেসার।।
Page 10 of 17
বাংলা
English