“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অন্তরে বেদনা গো সখি
অন্তরে বেদনা গো সখি
  • Sub Title: সে বিনে কে জানে

অন্তরে বেদনা গো সখি
সে বিনে কে জানে।
যেজনে দিয়াছে জ্বালা
আমারই পরানে গো সখি।।

দুই নয়নে বহে ধারা
বন্ধুয়ার কারণে।
ধৈর্য জ্বালা প্রেমবারি
আমি বাঁচি না জীবনে গো সখি।।

প্রেম আগুন জ্বলছে দ্বিগুণ
সহিব কেমনে।
দিবানিশি প্রেম উদাসী
বাঁচি না জীবনে গো সখি।।

পিরিতি হইল না সুরতি
কলংক ভুবনে
যার সনে করলাম পিরিতি
সে রইল গোপনে গো সখি।।

জল দিলে নিভে না আগুন
নিভাব কেমনে।
দুর্বিন শাহ কয় ধরে কোনদিন
নিবে কাল সমনে গো সখি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

আগে কী সুন্দর দিন কাটাইতাম
আগে কী সুন্দর দিন কাটাইতাম

আগে কী সুন্দর দিন কাটাইতাম

  • Sub Title: গ্রামের নওজোয়ান হিন্দু-মুসলমান
শুন, সখি, বাজই বাঁশি
শুন, সখি, বাজই বাঁশি

শুন, সখি, বাজই বাঁশি

  • Sub Title: শশিকরবিহ্বল নিখিল শূন্যতল এক হরষরসরাশি
চলো নিয়ম-মতে
চলো নিয়ম-মতে

চলো নিয়ম-মতে

  • Sub Title: দূরে তাকিয়ো নাকো ঘাড় বাঁকিয়ো নাকো!
লীলা দেখে লাগে ভয়
লীলা দেখে লাগে ভয়

লীলা দেখে লাগে ভয়

  • Sub Title: নৌকার উপর গঙ্গা বোঝায় ডাঙ্গায় বয়ে যায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন