পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্রদে
এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী।।বুরহানউদ্দিন পুত্র হত্যায় পাইলা বাবায় নিমন্ত্রণ
তিনশত ষাট আউলিয়া নিয়া সিলেটে করেন আগমন
অশান্তি করিয়া দমন, শুনাইলা শান্তির বাণী।।গৌড়গোবিন্দ রাজা ছিল বন্ধ করে নদীপথ
জায়নমাজ জলে বিছাইলা দেখাইতে কেরামত
সঙ্গীসহ পার হইলা না লাগিল তরনি।।ফজরের নামাজের বেলা প্রথম দিলা আজান
রাজার বাড়ি ধ্বংস হলো ভাঙে সাততলা দালান
অন্যায়ের করে অবসান, উড়াইলা নিশান দ্বীনি।।সিলেটেতে দরগাহ শরিফ কেরামতি কারখানা
দুর্বিন শাহ কয় আশিক যারা তাদের জন্য মদিনা
কাবা শরিফের নমুনা আসে জমজমের পানি।।
পাকজিন্দা রুহানি শাহজালাল মাজর্রদে
- Sub Title: এমনি যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 27
বাউল গান এর নতুন প্রবন্ধ
অকূল নদীর ঢেউ দেখে ডরাই
- Sub Title: অসময় ধরিলাম পাড়ি আকাশেতে বেলা নাই
সে হইল গো নিষ্ঠুর কালিয়া
- Sub Title: সোনার অঙ্গ পুড়ে আঙ্গার সই গো
ভাল জল-ছেঁচা কল পেয়েছ মনা
- Sub Title: ডুবারু যেজন পায় সে রতন তোর কপালে ঢনঢনা
অসার ভেবে সার দিন গেল আমার
- Sub Title: সার বস্তুধন হলাম রে হারা
যাবে নি গো এগো সখী ধীর সমীর বনে
- Sub Title: মনে করি প্রাণের হরি যমুনা পুলিনে
গুরু যার কাণ্ডারী ভবে
- Sub Title: সেই অনায়াসে হবে পার
না গো, এই যে ধুলা আমার না
- Sub Title: তোমার ধুলার ধরার ‘পরে উড়িয়ে যাব সন্ধ্যাবায়ে
কী আইন আনিল নবি
- Sub Title: রেজাবন্দি সালাত জাকাত
সোনার ময়না ঘরে থইয়া বাইরে তালা লাগাইছে
- Sub Title: কোন্ রসিকে পিঞ্জিরা বানাইছে
দিবস রজনী গো আমি কেমনে গৃহে থাকি
- Sub Title: শ্যামল বরণ অলক নয়ন পলকেতে দেখি
দেখ রে আমার রসুল যার কাণ্ডারী এই ভবে
- Sub Title: কাণ্ডারী এই ভবে
সোনার মানুষ বলি তারে
- Sub Title: ভবিষ্যৎ চিন্তা করে
বাংলা
English 
Comments