“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

অকূল নদীর পারে রে
অকূল নদীর পারে রে
  • Sub Title: বসে অন্ধকারে রে

অকূল নদীর পারে রে
বসে অন্ধকারে রে
বেলা শেষে কান্দি একা
পার হইবার আশে রে।।

পার হইবার আশে
গেলাম ভব নদীর পারে রে
আমারে দেখিয়া
নদীর ঢেউ উঠে লহরে রে
নাও আছে খেওয়ানি নাই
নৌকা ভাসে দূরে রে
সাঁতার কাটে যাইতে নারি
ভয় দেখায় কুম্ভীরে রে।।

সেই পারে প্রাণবন্ধের বাড়ি
উজানি নগরে রে
কেমনে যাইব ধারে
নদী ভরা পানি রে
কত মাঝি নাও বাইয়া যায়
উজান-ভাটি দিয়া রে
ডাক দিলে শোনে না
আমায় দুঃখিনী জানিয়া রে।।

হায় রে, নিদয়া বন্ধু
দয়া করো মোরে রে
মাঝির বেশে নৌকায় তুলে
পার করো আমারে রে
কত বা কাদিব আমি
তোমার আসার আশে রে
দুর্বিন শাহ আর কত দিন
থাকবে বিদেশে রে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সখী রাত্র হইল ভোর
সখী রাত্র হইল ভোর

সখী রাত্র হইল ভোর

  • Sub Title: আইনা না মোর প্রাণ প্রিয়া নিদয়া-নিষ্ঠুর ধু
মন চোরা তুই হরি আছো
মন চোরা তুই হরি আছো

মন চোরা তুই হরি আছো

  • Sub Title: দিশা পাই না কেমনে ধরি মন চোরা তুই হরি ধু
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো
গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো

গউর রূপের ফান্দে ঠেকাইল আমায় গো

  • Sub Title: ওয়গো রূপে দাসী কইরে সঙ্গে নিতে চায় গো চি
সহসা ডালপালা তোর উতলা যে
সহসা ডালপালা তোর উতলা যে

সহসা ডালপালা তোর উতলা যে

  • Sub Title: কারে তুই দেখতে পেলি আকাশ-মাঝে জানি না যে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন