“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ

দুর্বিন শাহ

দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।

  • সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি

    • Sub Title: জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো সখি

    সুখের নিশি প্রভাত হলো উদয় দিনমণি
    জানি আজ কার বা কুঞ্জে রইল গুণমণি গো, সখি।।

  • সুখের নিশি যায় আমার

    • Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া

    সুখের নিশি যায় আমার
    কাঁদিয়া গো, কার লাগিয়া।।

  • সুখের নিশি গেল ফুরাইয়া

    • Sub Title: প্রাণসখি গো

    সুখের নিশি গেল ফুরাইয়া
    প্রাণসখি গো
    দিনমণি উঠিল জাগিয়া।।

  • সুজন বন্ধু রে

    • Sub Title: পাশরিলা বলো কোন পরানে

    সুজন বন্ধু রে
    পাশরিলা, বলো কোন পরানে
    আমি তোমায় হারা হইয়া
    বাঁচিব কেমনে।।

  • সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু

    • Sub Title: কোন দেশে তোর থানা

    সুজন বন্ধু রে, ওরে ও বন্ধু
    কোন দেশে তোর থানা
    অভাগিয়ে দিতে দেখা
    কে করেছে মানা, সুজন বন্ধু রে।।

  • স্টিমারে কী আজব কল

    • Sub Title: উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল

    স্টিমারে কী আজব কল
    উপরতলায় ইঞ্জিন আর নিচতলাতে ছাড়ে জল।।

  • সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড

    • Sub Title: হবে যেদিন লণ্ডভণ্ড

    সৃষ্টির সেরা এ ব্ৰহ্মাণ্ড
    হবে যেদিন লণ্ডভণ্ড
    অখণ্ড সাজিবে সংসার।।

  • সোনার বাংলা হইল রে স্বাধীন

    • Sub Title: বাংলাদেশ হইল জয়

    সোনার বাংলা হইল রে স্বাধীন
    বাংলাদেশ হইল জয়
    দূরে গেল দস্যু জাতির ভয়।।

  • সখি তোরা যাও গো

    • Sub Title: শ্যামচান্দ কালিয়ার খবরে

    সখি তোরা যাও গো
    শ্যামচান্দ কালিয়ার খবরে
    ও সে রইয়াছে কার বাসরে।।

  • সখি রে-

    • Sub Title: কালার বাঁশির সুরে

    সখি রে-
    কালার বাঁশির সুরে
    কেমন কেমন করে
    মধুর মধুর ওই বাঁশির সুর
    রহিতে দেয় না ঘরে।।

  • সখি রে-

    • Sub Title: বুক ভরা দুঃখ রইল বন্ধু না আসিল

    সখি রে-
    বুক ভরা দুঃখ রইল বন্ধু না আসিল
    আমার বুকে ছেল মারিয়া কোন বা দেশে গেল।।

  • সখি হায় গো, এমন দরদি নাই সংসারে

    • Sub Title: দুঃখের কথা বলবে যাইয়া প্রাণবন্ধুয়ার ধারে গো

    সখি হায় গো, এমন দরদি নাই সংসারে
    দুঃখের কথা বলবে যাইয়া, প্রাণবন্ধুয়ার ধারে গো।।

  • সখি গো-

    • Sub Title: বন্ধুয়ায় বানাইল চিরদোষী

    সখি গো-
    বন্ধুয়ায় বানাইল চিরদোষী
    কুল গেল কলঙ্কী হইলাম
    জগতে রইল হাসি।।

  • সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়

    • Sub Title: মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়

    সখি গো যত দুঃখ দিলো বন্ধুয়ায়
    মনে করি পাশরিব সদায় জাগে অন্তরায়।।

  • সহে না মোর প্রাণে গো

    • Sub Title: কালো বিষের প্রেম যাতনা

    সহে না মোর প্রাণে গো
    কালো বিষের প্রেম যাতনা
    মনপ্রাণ কাড়িয়া নিলো, কই লুকাল
    প্রাণ থাকতে ধরা দিলো না।।

  • শ্যামকে এনে দেখা গো সখি

    • Sub Title: শ্যামকে এনে দেখা

    শ্যামকে এনে দেখা গো সখি
    শ্যামকে এনে দেখা
    প্রাণবন্ধু বিনে এ বৃন্দাবনে
    দায় হলো গো জীবন রাখা।।

  • শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া

    • Sub Title: নগরবাসীরা

    শ্যাম পিরিতি করল বাড়ি ছাড়া
    নগরবাসীরা।
    আপ্ত জ্ঞাতি সর্বত্যাগী
    সাজিয়া প্রেমের বৈরাগী
    কলঙ্ক নাম হইল জগৎ জোড়া।।

  • শ্যাম পিরিতের এত জ্বালা

    • Sub Title: আগে তো জানি না

    শ্যাম পিরিতের এত জ্বালা
    আগে তো জানি না
    জানলে পরে ওই কালারে
    মনপ্রাণ দিতাম না গো সখি।।

  • শ্যাম পিরিতে এত জ্বালা গো

    • Sub Title: আগে তো না জানি

    শ্যাম পিরিতে এত জ্বালা গো
    আগে তো না জানি
    প্রেম বিষ দংশিল যারে
    বাঁচে না গো তাহার প্রাণী।।

  • শ্যাম কি তুই গৃহে যাবে না

    • Sub Title: তোমারই কারণে আকুলও প্রাণে

    শ্যাম কি তুই গৃহে যাবে না
    তোমারই কারণে আকুলও প্রাণে
    বোধ হয় শ্রীরাধিকা আর বাঁচে না।।

  • শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি

    • Sub Title: শ্যাম যদি হইত পোষা পাখি

    শ্যাম যদি হইত পোষা পাখি, প্রাণসখি
    শ্যাম যদি হইত পোষা পাখি।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন