“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: মশায় খাইল রে

অতি আদরের বউ
মশায় খাইল রে
রঙ্গিলা দেওর রে দেওর
শীতল পাটি মুইর কিইন্যা দে।।

হাজার টাকা খরচ করে
বউ আনিলাম ঘরে
রাঙা গায়ে দাগ পড়ে যায়
মশারই কামড়ে রে।।

সর্ষের মতো বউটা আমার
ফুলের মতো ভার
বসতে গেলে জায়গা লাগে
সাড়ে তিন কেদার রে।।

ঘরে বাইরে সর্বক্ষণ
করে ঘুরাফিরা
আন্ধাইর ঘরে থাইক্যা বউটা
কেউরে না দেয় ধরা রে।।

যেদিন বউটা ছেড়ে যাবে
ভাই মোর বাড়ি
সুখে-দুঃখে থাকবে যাইয়া
আপন বাপের বাড়ি রে।।

বউয়ের জ্বালায় সর্বগোষ্ঠীর
সার হইল কান্দন
আমরা বাপ-বেটায় খাইট্যা মরি
পাইলাম না তার মন রে।।

দুর্বিন শাহ কয়
সেই বউটার মহিমা অপার
যেদিন বউটা ছেড়ে যাবে
হবে দুনিয়া আঁধার রে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

বেলা শেষে পারঘাটায় এসেছি

  • Sub Title: পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন
রাধারমণ দত্ত

রাধার জীবনান্তকালে ললিতে গো

  • Sub Title: জাহ্নবীর তীরে নিয়ে গঙ্গাজল মৃত্তিকা দিয়ে
রাধারমণ দত্ত

গৌরচান্দ রাইকিশোরীর ভাবসাধিকে

  • Sub Title: প্ৰেমরসে ভাসাইল রে অবনী
রাধারমণ দত্ত

প্রাণসজনী শুননি মুরলী গো সৈ গহিন বনে

  • Sub Title: রবী শুনে অধৰ্য মন প্ৰাণ করে উচাটনে চি
রাধারমণ দত্ত

প্ৰাণে বাঁচি না গো সখী

  • Sub Title: শ্যাম কালিয়ার প্ৰেম জ্বালা সইতে পারি না ধু
রাধারমণ দত্ত

নাগর প্রবেশিও না রাধার মন্দিরে

  • Sub Title: সারা নিশি জাগরণ করি মান করি ঘুমাইয়াছে প্যারী
মাইজভাণ্ডারী গান

তুমি তো রসিক নাগরী

  • Sub Title: হৃদাসনে বস তব পায়েতে ধরি
দুর্বিন শাহ

মুর্শিদ, তোমার নাম নিয়া বড়াই করি

  • Sub Title: তুমি আমার পাড়েরও কাণ্ডারি
কবিয়াল রমেশ শীল

মুখে কি হয় মানুষ পরিচয়

  • Sub Title: রুহু ইনছান হলে মানুষ কয়
রাধারমণ দত্ত

আমার বন্ধু আনি দেও গো তোরা

  • Sub Title: আমার কালা আনি দেও গো তোরা-
মাইজভাণ্ডারী গান

জল মেঁ স্থল্ মেঁ দেখিনু ছুরত

  • Sub Title: ধরণী গগণে হার্ কহি ছুরত পেয়ারে জানি তোমহারি

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন