“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দুর্বিন শাহ

দুর্বিন শাহ

দুর্বিন শাহ - Durbin Shah (জন্মঃ ২ নভেম্বর ১৯২০ মৃত্যুঃ ১৫ ফেব্রুয়ারি ১৯৭৭ ইং) বাংলাদেশের একজন মরমী গীতিকবি, বাংলা লোক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার, বাউলসাধক। এই ট্যাগে দুর্বিন শাহের গানের সম্পূর্ণ লিরিক্স সংকলিত।

  • দেখো সখি তোরা গো

    • Sub Title: কি আনন্দ শ্যামচান্দের ঘরে

    দেখো সখি তোরা গো
    কি আনন্দ শ্যামচান্দের ঘরে
    চলো তোরা যাব মোরা বন্ধু দেখিবারে।।

  • দেহতরি কলের ঘোড়া

    • Sub Title: বায়ু ভরে আছে খাড়া

    দেহতরি কলের ঘোড়া
    বায়ু ভরে আছে খাড়া
    চালাইতেছে মন-মনরা
    যথা ইচ্ছা চায়।।

  • দেহরাজ্য নষ্ট হইল

    • Sub Title: কুশাসন আর অত্যাচারে

    দেহরাজ্য নষ্ট হইল
    কুশাসন আর অত্যাচারে
    মন্ত্রিসভা ভালো নয়
    যাহা ইচ্ছা তাই করে।।

  • দেহজমি পতিত রইল

    • Sub Title: আবাদ করলে না

    দেহজমি পতিত রইল
    আবাদ করলে না
    খাসমহলে খাজনা বাকি
    উসুল কেন দিলে না।।

  • দেহ পুড়ে সোনার বাংলা

    • Sub Title: উড়িতেছে জয় নিশান

    দেহ পুড়ে সোনার বাংলা
    উড়িতেছে জয় নিশান
    কী মনোহর শহর বন্দর
    বৃহৎ ব্রহ্মাণ্ডের সমান।।

  • দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা

    • Sub Title: ও প্রেম করছে যেজন মরছে সেজন

    দারুণ প্রেম করিলে হয় যন্ত্রণা
    ও প্রেম করছে যেজন, মরছে সেজন
    সে বিনে কেউ জানে না।।

  • চন্দ্র সূর্য মলিন হলো

    • Sub Title: সারেজাহান কেঁদে উঠল

    চন্দ্র সূর্য মলিন হলো
    সারেজাহান কেঁদে উঠল
    যে দিন নবি ছাড়িলেন সংসার।।

  • চল হস্তী ধরা ও মন

    • Sub Title: চল হস্তী ধরা

    চল হস্তী ধরা ও মন
    চল হস্তী ধরা
    কামহস্তী হইয়াছে পাগল
    যারে ধরে করে সারা।।

  • ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী

    • Sub Title: যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে

    ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
    যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
    থাকব গোকুলে তব কলঙ্কের স্মৃতি।।

  • ছাড়িয়া যাইও না বন্ধু রে

    • Sub Title: ও বন্ধু আমায় পাশরিয়া

    ছাড়িয়া যাইও না বন্ধু রে
    ও বন্ধু আমায় পাশরিয়া
    তুমি গেলে আমি দাসী
    মরিব কুরিয়া, বন্ধু রে।।

  • চার রঙে ফুল ফুটিয়াছে

    • Sub Title: কুরেশের বাগিচাতে

    চার রঙে ফুল ফুটিয়াছে
    কুরেশের বাগিচাতে।
    যে পাইল ফুলের গন্ধ
    অমর হইল ধরাতে।।

  • বুক ভরা দুঃখ অন্তরায় রহিল

    • Sub Title: কী হলো কী হলো গো

    বুক ভরা দুঃখ অন্তরায় রহিল
    কী হলো কী হলো গো
    বুক ভরা দুঃখ অন্তরায় রহিল।।

  • বুক ভরা দুঃখ লইয়া

    • Sub Title: আর কতদিন থাকি দুঃখ সইয়া

    বুক ভরা দুঃখ লইয়া
    আর কতদিন থাকি দুঃখ সইয়া।।

  • বুক চিরে দুখ কারে বা দেখাব

    • Sub Title: কোথায় যাব

    বুক চিরে দুখ কারে বা দেখাব
    কোথায় যাব
    বুক চিরে দুখ কারে বা দেখাব
    যে দুঃখ অন্তরায় গাঁথা
    বন্ধু বিনে বলব কোথা
    প্রেমের আগুন কী দিয়া নিভাব।।

  • ব্রজের কথা স্মরণ হইল

    • Sub Title: উদ্ধব সখা ব্রজে চলো

    ব্রজের কথা স্মরণ হইল
    উদ্ধব সখা, ব্রজে চলো
    ব্রজেশ্বরী, রাইকিশোরী
    বাঁচে কি প্রাণ মরিল।।

  • বরগুজিদা নবি পরে

    • Sub Title: ভেজ রে দুরুদ সালাম

    বরগুজিদা নবি পরে
    ভেজ রে দুরুদ সালাম
    হুকুম রব্বের লহ কলম
    নামের পাছে লেখল যাহার নাম।।

  • বনের কোকিলা রে

    • Sub Title: তুমি কোন দেশে উড়িয়া যাও বলো

    বনের কোকিলা রে
    তুমি কোন দেশে উড়িয়া যাও বলো
    আমার খবর কইও গিয়া
    বন্ধু যেথায় রইল রে কোকিলা।।

  • বনের কোকিল রে

    • Sub Title: তুমি ডালেতে বসিয়া

    বনের কোকিল রে
    তুমি ডালেতে বসিয়া
    কুহু কুহু স্বরে তুমি
    কারে কও ডাকিয়া।।

  • বন্ধুর দেশের নাইয়া রে

    • Sub Title: বন্ধুর দেশের নাইয়া

    বন্ধুর দেশের নাইয়া রে
    বন্ধুর দেশের নাইয়া
    বাদাম দিয়া হাইল ধরেছো
    কোন দেশে যাও বাইয়া রে।।

  • বন্ধু তো আইল না গো সখি

    • Sub Title: দিয়া গেল ফাঁকি

    বন্ধু তো আইল না গো সখি
    দিয়া গেল ফাঁকি
    আইজ আসবে কাইল আসবে বলে
    আশায় চাইয়া থাকি গো সখি।।

  • বন্ধু রে-

    • Sub Title: তোর দয়াল নামটি জগতে ঘোষণা

    বন্ধু রে-
    তোর দয়াল নামটি জগতে ঘোষণা
    সর্বজীবে পাইল দয়া
    মুই দাসী পাইলাম না রে।।

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন