দেহজমি পতিত রইল
আবাদ করলে না
খাসমহলে খাজনা বাকি
উসুল কেন দিলে না।।মন রে
দেহবাংলার জমিদারি
কার বা না হয় জোতদারি
খাজনা দিয়া চুক্তি চাষের
মুক্তি কেন নিলে না
চেক-ফারগ নাই খালি পাট্টা
লাগবে রে তোর বিষম লেঠা
আসবে যেদিন পেয়াদা বেটা
তোমায় থইয়া যাবে না।।মন রে
সিভিল কোর্টে হলো নালিশ
আসিল সমনের পুলিশ
পাইয়া রে সরকারি নোটিশ
কেন হাজির হলো না
একতরফা ডিক্রি হলে
ফৌজদারিতে নথি দিলে
উচ্ছেদ করবে আইনের বলে
ঘরে থাকিতে পারবে না।।মন রে
ওয়ারেন্টে নিবে ধরিয়া
এস.ডি.ও. সাহেবের কোর্টে নিয়া
দিবে সে হাজির করিয়া
সাক্ষী দিবে দুইজনা
জমিতে লেগেছে জঙ্গল
কী দিয়া দেখাবি দখল
হাতে নাই টাকার সম্বল
উকিল মোক্তার মিলিবে না।।মন রে
সময় থাকতে কথা ধরো
দেহজমি আবাদ করো
ছয় বলদে হাল জোড়
নামের বীজ তায় লাগাও না
সত্য-ভক্তি-প্রেম দ্বারা
চারিদিকে দেও গো বেড়া
ফসল পাবে পুরা পুরা
ভাণ্ডারে ভরবে সোনা।।মন রে
শুনেছি মোর নুর নবি
দোজাহানে যাহার খুবি
সময় থাকতে তাঁহার সনে
করো দেখাশোনা
তিনি যদি কৃপা করে
উদ্ধারিয়া নিবে তোরে
দুর্বিন শাহ কয় তা না হলে
আর তো উপায় দেখি না।।
দেহজমি পতিত রইল
- Sub Title: আবাদ করলে না
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 74
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমার হস্থপদ তারই, আমি হইতে না জুদা গো
- Sub Title: আদম সুরত আমার খোদার গো সই সজনী
বন্ধুগণ আশেকদের ছেমা পরম ধন
- Sub Title: ছেমা বিনে কোনদিনে হয়না মারফত সাধন
সজনী গো, আমারে বন্ধুর মনে নাই
- Sub Title: আমি সারা নিশি কান্দিয়া পোষাই
মরি হায় হায় রে গুণগান গাই
- Sub Title: মৌলা বক্স মুন্সি সাহেবের
সখী উপায় বল না গৌররূপের ঝলক দেখি
- Sub Title: সখী গো- রূপের বালক দেখছি অবধি প্ৰাণে উচাটনা
পূর্বের কথা ওগো রাধে
- Sub Title: নাই তোমার স্মরণ
আর কতদিন থাকিব সহিয়া রে
- Sub Title: শ্যাম কালিয়া
প্ৰেম প্রেম রাধার ভক্তি সাধ্য সার
- Sub Title: যে প্রেমেতে বান্ধা কৃষ্ণ রসময় ধু
প্ৰাণ পাখীরে- আমারে ছাড়িয়া যাইও না
- Sub Title: তুমি মাটির পিঞ্জিরায় এতদিন থাকিলায়
একি চিত্র হেরি মানব আঁকারে
- Sub Title: নানা লীলা করে বসি মাইজভাণ্ডারে
গউর নিতাই আইসে রে
- Sub Title: দুখী-সুখী-পাপী-তাপী অন্ধ-আতুর সবে পাইল
ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
- Sub Title: যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
বাংলা
English 