দেহ পুড়ে সোনার বাংলা
উড়িতেছে জয় নিশান
কী মনোহর শহর বন্দর
বৃহৎ ব্রহ্মাণ্ডের সমান।।রাজধানী ঢাকার শহর
সহস্র ধন কী মনোহর
পরম আত্মা হয় গভর্নর
ভ্রু-মধ্যে যার বাসস্থান
প্রধানমন্ত্রী আছে তিনজন
ব্রহ্মা-বিষ্ণু-পঞ্চাজন
সৃজন পালন সংহারণ
তারাই করেন সমাধান।।সত্ত্ব-রজঃ-তমঃ আইনে
শাসন করে এ তিনজনে
তাদের সামরিক শাসনে
জড়সড় সবার প্রাণ
রাজশাহী হয় কণ্ঠমূলে
‘বিষুদক্ষ ষোড়শ দলে’
সরস্বতীর কলাকৌশলে
বাগশক্তি মুখে যোগান।।খুলনা বিভাগে
যাতায়াত হয় নদীপথে
রেলগাড়ি স্টিমার
সেখানেতে হয় নির্মাণ
কত রঙ্গের মিশনারি
কল-কব্জা সারি সারি
কাম বায়ু করে ড্রাইভারি
ইঞ্জিনিয়ার হইল জ্ঞান।।সে দেশে দ্বাদশ বলে
ঊনপঞ্চাশ বায়ু চলে
আত্মারামে শবের হাতে
দশ বায়ু আছে প্রধান
নাগ কুৰ্ম্ম কিঙ্কর হয়
দেবদত্ত ধনঞ্জয়
অপান, প্রাণ, সমান, উদান
সর্বাঙ্গে আছে ব্যান।।মণিপুরে মালের ভাণ্ডার
আত্মারাম আছে চৌকিদার
বাহাত্তর হাজার রাস্তায়
মাল করে আদান প্রদান
এখানে দেহের বরিশাল
নদী নালা কতই খাল
শস্যভাণ্ডার যার উপাধি
গোলা ভরা থাকে ধান।।গুহ্য মূলে সিলেট জেলা
জীবাত্মা করে খেলা
লিঙ্গমূলে চট্টগ্রাম
যাবে বলে স্বাধিষ্ঠান
বিদেশে মাল হয় রপ্তানি
অনেকে করে আমদানি
লাভ-লোকসানের হানাহানি
ভূত আত্মা রয় নিগাবান।।বিপক্ষে বিদ্রোহী ব্যূহ
কাম ক্রোধ লোভ মোহ
মদ মাৎসর্য- এ ছয়জনের
কুমতি হয় গার্জিয়ান
এসব বিদ্রোহী দলে
থাকে রাজ্যের অমঙ্গলে
কূটবুদ্ধির কলাকৌশলে
রাজ্য চায় করতে শ্মশান।।বারোজন পুলিশ সাজাইয়া
আঠারোজন সৈন্য লইয়া
সামরিক শাসন দিয়া
সুমতি করো প্রধান
চলবে রাজ্য সুশৃঙ্খলে
বিদ্রোহী আসিবে কন্ট্রোলে
পাগল দুর্বিন শাহ বলে
গাইলো দেহের নিগুঢ় গান।।
দেহ পুড়ে সোনার বাংলা
- Sub Title: উড়িতেছে জয় নিশান
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 28
বাউল গান এর নতুন প্রবন্ধ
আইল রে আইল গৌর, নিতাই সঙ্গে লইয়া
- Sub Title: ভাসাইল নদিয়াপুরী প্ৰেমবন্যা দিয়া চি
ঐ কালার কথা কেন বলো আজ আমায়
- Sub Title: যার নাম শুনিলে আগুন জ্বলে
মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ
- Sub Title: ধুলিরে ধন্য করো করুণার পুণ্যে হে কোমল প্রাণ
আরে ও আমার সেই বিদেশি নাও
- Sub Title: কোথা হতে এলে মাঝি বেয়ে যাও
ফেরেব ছেড়ে কর ফকিরি
- Sub Title: দিন তোর হেলায় হলো আখিরি
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই
- Sub Title: ফিরে ফিরে চলে গেলে তাই
কেন সময় বুঝে বাঁধাল বাঁধলে না
- Sub Title: জল শুকাবে মীন পালাবে
তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
- Sub Title: মনে কি পড়ে না আমায়
তা কি পারবি তোরা জ্যান্তে মরা
- Sub Title: সেই প্রেমসাধনে
আপনহারা মাতোয়ারা আছি তোমার আশা ধরে
- Sub Title: ওগো সাকী দেবে না কি পেয়ালা মোর ভ’রে ভ’রে
নাইয়া রে আমি নদীর কূল পাইলাম না
- Sub Title: কালামেঘে সাজ কইরাছে পরান যে আর মানে না
মাগো আমি কিসে দোষী
- Sub Title: গরিবের দুঃখ বুঝি বলে মা গরিব কে তাই ভালোবাসি
বাংলা
English 
Comments