“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চন্দ্র সূর্য মলিন হলো
চন্দ্র সূর্য মলিন হলো
  • Sub Title: সারেজাহান কেঁদে উঠল

চন্দ্র সূর্য মলিন হলো
সারেজাহান কেঁদে উঠল
যে দিন নবি ছাড়িলেন সংসার।।

আছাহাবগণ হয়ে বেহাল
বলেন, কোথায় হজরত বিল্লাল
আজান দাও মিনারার উপর
শুনিলে আজানের ধ্বনি
আসবেন খোদর দোস্ত যিনি
তাপিত প্রাণ জুড়াইবে সবার।।

শুনিয়া নবিজির ওফাত
সকলে করে অশ্রুপাত
বুকে আঘাত লাগে ফাতেমার
হুর গেলেমান জিন ইনছান
সকলই হলো পেরেশান
হাসান হুসেন কান্দে জারে জার।।

আসমান-জমিন, গ্রহ-তারা
জীবজন্তু পশু-পক্ষীরা
শুনে তারা হইল বেকরার
বলে পাগল দুর্বিন শাহ
নবির দুঃখ রয় কলিজায়
নয়ন জলে ভাসি অনিবার।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন